1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

আইএইএ সম্মেলনে যোগ দিতে ভিয়েনার উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

  • আপডেট হয়েছে : সোমবার, ২৯ মে, ২০১৭
  • ৪১ বার পড়া হয়েছে

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রিয়ায় ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) সম্মেলনে যোগদানের লক্ষ্যে দুদিনের সরকারি সফরে ভিয়েনার উদ্দেশে দেশ ত্যাগ করেছেন।
আজ সকালে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম ও ইকবাল সোবহান চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, তিন বাহিনীর প্রধানগণ অন্যান্যের মধ্যে বিমান বন্দরে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
ফ্লাইটটি আজ স্থানীয় সময় দুপুর আড়াইটা নাগাদ ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।
অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভিয়েনাস্থ জাতিসংঘ অফিসসমূহে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. আবু জাফর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
পরে শেখ হাসিনাকে হোটেল ইমপেরিয়ালে নিয়ে যাওয়া হবে। দুদিনের সফরকালে তিনি এই হোটেলে অবস্থান করবেন।
সন্ধ্যায় প্রধানমন্ত্রী গ্র্যান্ড হোটেল প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত একটি অনুষ্ঠান এবং ইফতারে যোগ দেবেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রী ‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার টেকনিক্যাল সহযোগিতা কর্মসূচি : ৬০ বছর পেরিয়ে উন্নয়নে আবদান ’ শীর্ষক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
সফরকালে প্রধানমন্ত্রী অস্ট্রিয়ান ফেডারেল চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কের্ন এবং অস্ট্রিয়ান ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডার বিলেনের সঙ্গে বৈঠক করবেন।
আইএইএ মহাপরিচালক ইয়োকিয়া আমানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী ৩১ মে সকালে দেশে ফিরবেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!