1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

অবৈধ কমিটিকে বাতিলের দাবি : লাগাতার আন্দোলনের আল্টিমেটাম গাইবান্ধায় শ্রমিক লীগের সম্মেলনে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সম্মেলন স্থলের চেয়ার ভাংচুর, ধাওয়া পাল্টা ধাওয়া : বিক্ষোভ মিছিল সমাবেশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ মে, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে মঙ্গলবার জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সম্মেলন স্থলে ধাওয়া পাল্টা ধাওয়া, চেয়ার ভাংচুরসহ চরম বিশৃংখলার সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং প্রেসক্লাবে এসে অবৈধ কমিটিকে বাতিলের দাবি জানান। অবিলম্বে দাবি আদায় না হলে জেলার জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা লাগাতার আন্দোলন শুরু করবে বলে আল্টিমেটাম দেয়া হয়।

এসময় বক্তব্য রাখেন জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান হাসু, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জামিনুর রহমান জামিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশনে জাতীয় শ্রমিক লীগ গাইবান্ধা জেলা কমিটির হায়দার-হাসু, মোহাম্মদ আলী- জামিনুর ও সুধাংশু কুমার-খায়রুল ইসলাম এই ৩টি প্যানেল উত্থাপিত হয়। শ্রমিকদের পক্ষ থেকে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানানো হলেও হুইপ মাহাবুব আরা বেগম গিনি ও পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন সম্মেলন স্থান ত্যাগ করার পরেই নির্বাচন না করেই পূর্বের সভাপতি খায়রুল ও সাধারণ সম্পাদক সুধাংশু কুমার রায়কে বহাল রেখেই নতুন কমিটি ঘোষণা দেয়া হয়।

উল্লেখ্য, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনটির উদ্বোধন করেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদ। সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সৈয়দ-শামস-উল আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি আমিনুল হক ফারুক, জহিরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!