1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

অন্য দেশের উন্নয়নে ৫০ হাজার কোটি ডলার দিতে চায় চীন

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ মে, ২০১৭
  • ৫০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্ক : বিশ্বে চীনের ভাবমূর্তি ফেরাতে এবার বিভিন্ন দেশের পরিকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে মুক্তহস্তে বিনিয়োগ করতে চান প্রেসিডেন্ট শি জিনপিং। সেই লক্ষ্যেই রোববার চীন সরকারের আমন্ত্রণে ‘বেল্ট অ্যান্ড রোড’ ফোরামের সম্মেলনে যোগ দিতে বেইজিংয়ে আসছেন অন্তত ৩০টি দেশের রাষ্ট্রপ্রধান।
চীনের প্রশাসনিক সূত্রের খবর, অন্য দেশগুলোর উন্নয়নমূলক প্রকল্পে ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বেইজিংয়ের।
মূলত উন্নয়নশীল দেশগুলোর পরিকাঠামো উন্নয়নের জন্যই গড়ে তোলা হয়েছে ওই ফোরাম। আমেরিকা ও ইউরোপ বিষয়টিকে খুব একটা সুনজরে দেখছে না জেনেও নিজেদের পরিকাঠামো উন্নয়নের জন্য ফোরামের আর্থিক সহযোগিতা পাওয়ার লক্ষ্যে ১০০টিরও বেশি দেশ ইতোমধ্যেই আবেদন জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘আমেরিকা ফার্স্ট’ নীতি নিয়ে চলায় বিশ্বায়নের এক সময়ের প্রবক্তা ওয়াশিংটন অন্য দেশের উন্নয়নে অর্থ বরাদ্দ কাটছাঁট করতে শুরু করেছে। মার্কিন বাজেটে তার প্রতিফলনও ঘটেছে সম্প্রতি। সামনের বছরগুলিতে যে আরও কাটছাঁট হবে, তারও ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন। ব্রিটেন ব্রেক্সিট থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপের দেশগুলোর উন্নয়নশীল দেশগুলোর পরিকাঠামোসহ অন্যান্য ক্ষেত্রের হাল ফেরাতে অর্থ বিনিয়োগে অনীহা দেখাতে শুরু করেছে।
বিশেষজ্ঞদের বক্তব্য, এই সুযোগটাই নিতে চাইছে চীন। উন্নয়নশীল দেশগুলোর বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্বে যেমন চীন ও তার নিজের অন্য ভাবমূর্তি গড়ে তুলতে চাইছেন, তেমনই চীনের নাগরিকদেরও তিনি বোঝাতে চাইছেন বিশ্বের বিভিন্ন দেশে তার জনপ্রিয়তা কতটা।
চায়না রিসার্চ ফর টিএস লোম্বার্ডের কর্মকর্তা, বিনিয়োগ বিশেষজ্ঞ ট্রে ম্যাকার্ভার বলেছেন, ‘এই নীতি বিশেষ করে এশিয়ার দেশগুলোর আর্থিক ও বাণিজ্যিক স্বাস্থ্যের যথেষ্ট পরিবর্তন আনবে। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপ বিষয়টিকে সুনজরে দেখছে না বলে আর ভারত, রাশিয়ার মতো দেশগুলো সহজে এসিয়ার দেশগুলির ওপর চিনকে কর্তৃত্ব করার সুযোগ দিতে চাইবে না বলে চীনা প্রেসিডেন্টের উদ্যোগ সত্যি-সত্যিই কতটা সফল হবে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে ৫ হাজার কোটি ডলারে অর্থনৈতিক করিডোর গড়ে তোলা, জিবোতিতে একটি বন্দর নির্মাণ আর মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে তেলের পাইপলাইন বসানোর যে পরিকল্পনা রয়েছে চীনের, অন্য বড় দেশগুলোর বাধায় তা আটকে যায় কিনা, সেটাও দেখতে হবে।’ সূত্রঃ বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!