1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

২৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ মে, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

দেশের ২৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ওই কর্মকর্তাগণকে বদলি করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার ডিসি মো. আশরাফ উদ্দিনকে যশোরের ডিসি, ফেনীর ডিসি আমিন উল আহসানকে খুলনায়, লক্ষ্মীপুরের জিল্লুর রহমান চৌধুরীকে চট্টগ্রামে, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব খালেদ রহিমকে নীলফামারী, কুড়িগ্রামের ডিসি খান মো. নূরুল আমিনকে টাঙ্গাইলে, ঝিনাইদহের ডিসি মাহবুব আলম তালুকদারকে নোয়াখালী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক নাজমুস সাদাত সেলিমকে মানিকগঞ্জে, নড়াইলের ডিসি হেলাল মাহমুদ শরিফকে রাজশাহী, স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মনোজ কুমার রায়কে ফেনী, আরবান প্রাইমারি হেলথ কেয়ার ওয়েলফেয়ার প্রকল্পের উপপ্রকল্প পরিচালক সাবিরুল ইসলামকে সুনামগঞ্জ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরকে গাজীপুরে, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব মাছুমুর রহমানকে পটুয়াখালী, বিদ্যুৎ বিভাগের উপসচিব শওকত আলীকে রাজবাড়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়া উদ্দিন আহমেদকে চুয়াডাঙ্গা, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব মোকাম্মেল হককে জয়পুরহাটে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক মো. জাকির হোসেনকে ঝিনাইদহে, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত উপসচিব ওয়াহিদুল ইসলামকে মাদারীপুরে, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানকে কুড়িগ্রাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব গৌতম চন্দ্র পালকে গাইবান্ধায়, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব বেগম হুমায়রা বেগমকে লক্ষ্মীপুরে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব এমদাদুল হক চৌধুরীকে নড়াইলে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোহাম্মদ আতিকুর রহমানকে মাগুরায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নূরে আলম সিদ্দিকীকে বগুড়ায় এবং বাংলাদেশ স্টেশনারি অফিসের উপপরিচালক হামিদুল হককে ঝালকাঠির ডিসি করা হয়েছে। সূত্র: এবিনিউজি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!