রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

২২ দিনেও সুন্দরগঞ্জে মিথুনের সন্ধান মেলেনি

  • আপডেট হয়েছে : শনিবার, ৬ মে, ২০১৭
  • ৭৫ বার পড়া হয়েছে

এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর সভার ৮নং ওয়ার্ডের কলেজ পাড়ার মন্টু চন্দ্র দেবনাথের ছেলে মিথুন চন্দ্র দেবনাথ ২২ দিন ধরে নিখোঁজ রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দেড় বছর ধরে মিথুন স্ত্রী নিশি রানী ও ১ সন্তানসহ গাজীরপুরে মনিপুরে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে তারা। উভয়ে গার্মেন্টসে চাকরি করে। ১৪ এপ্রিল মিথুন বাড়ি আসার উদ্দেশ্যে ঢাকা গাবতলী বাসষ্টান্ড হতে কুঁড়িগ্রামগামী ফাইভ ইস্টার ক্ল্যাসিক কোচ গাড়িতে করে রহনা দেয়। কিন্তু যথা সময়ে বাড়িতে না পৌঁছলে তার মোবাইল-ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। দীর্ঘ ২২ দিন ধরে খোঁজ-খুঁজি করে আজও তার কোন সন্ধান পাওয়া যায়নি। স্ত্রী নিশি রাণী জানান-মিথুন চন্দ্র দেবনাথ বৈশাখ উপলক্ষে তার বাবার বাড়ি লালমনির হাটের শিমুলতলা গ্রামের যাওয়ার উদ্দেশ্যে ঢাকা হতে রহনা দেয়। সর্ব শেষ ওই দিন বিকেল মোবাইল ফোনে মিথুনের সাথে তার কথা হয়। মিথুন ফোনে জানায়-বগুড়া এসে গাড়ি থেকে নেমে হোটেলে নাস্তা করতে গেলে গাড়ি তাকে ছেরে চলে যায়।  এরপর থেকে মিথুনের ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে মিথুনের বাবা মন্টু চন্দ্র দেবনাথ জানান- পুত্র বধূ নিশির দেয়া তথ্য মোতাবেক মিথুনকে খোঁজা-খুজি করা হচ্ছে। কিন্তু কোথায় তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। এনিয়ে থানায় জিডি করেছে মন্টু চন্দ্র দেবনাথ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft