1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ইউজিসি’র ৩২ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল

১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ইউজিসি’র ৩২ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ

  • আপডেট হয়েছে : সোমবার, ১৫ মে, ২০১৭
  • ৬৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪৮টি সাব-প্রজেক্টের অনুকূলে ৩২ কোটি ১৪ লাখ টাকার সম্পূরক তহবিল প্রদান করেছে।
ইউজিসি মিলনায়তনে আজ সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইউজিসি’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইউজিসি সচিব ড. মোঃ খালেদ।
ইউজিসি চেয়ারম্যান সাব-প্রজেক্ট ম্যানেজারদের (এসপিএম) বরাদ্দকৃত অর্থ সঠিকসময়ে যথাযথভাবে ব্যবহারের জন্য আহবান জানান।
চুক্তি স্বাক্ষরকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস ইউনিভার্সিটি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যবৃন্দ, সাব-প্রজেক্ট ম্যানেজারবৃন্দ এবং ইউজিসি ও হেকেপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!