1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
হেরে নতুন বিপদে কলকাতা - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎ তারাগঞ্জে নিহত মনজুরুল ও ভারসাম্যহীন হাসান:দুই পরিবার পাশে বিএনপি গাইবান্ধায় ঘাঘট পাড়ে বারুনীর মেলা পলাশবাড়ীতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বসতবাড়ী পরিদর্শনে ইউএনও শেখ জাবের আহমেদ গাইবান্ধায় অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

হেরে নতুন বিপদে কলকাতা

  • আপডেট হয়েছে : রবিবার, ১৪ মে, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

বৃষ্টির জন্য এই ম্যাচ দেরিতে শুরু হয়। ভেজা আউটফিল্ড এবং আবহাওয়ার সুযোগ নেওয়ার জন্য টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। কিন্তু সুনীল নারিন, উমেশ যাদবরা অধিনায়কের এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দিতে পারেননি। ফলে ৫ উইকেটে ১৭৩ রান করে  মুম্বাই। সৌরভ তিওয়ারি ৫২ এবং অম্বাতি রাইডু ৬৩ রান করেন। দুই উইকেট নেন ট্রেন্ট বোল্ট।

প্লে-অফে যাওয়া নিশ্চিত করতে হলে এই ম্যাচে জিততেই হত কেকেআরকে। কিন্তু বোলারদের পর ব্যাটসম্যানরাও ব্যর্থ। সুনীল নারিন (০) শুরুতেই ফিরে যান। ক্রিস লিন (২৬), গম্ভীর (২১), মণীশ পাণ্ডেরা (৩৩) সেট হয়ে গিয়েও বড় রান করতে পারেননি। শেষ ওভারে জয়ের জন্য কেকেআর-এর দরকার ছিল ১৪ রান। উমেশ যাদব, ট্রেন্ট বোল্টরা সেই রান করতে পারেননি। ৮ উইকেটে ১৬৪ রান করে কেকেআর। এর ফলে ১৪ ম্যাচে ১০ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রোহিত শর্মার মুম্বাই।

এদিন হারের ফলে ১৪ ম্যাচে কেকেআরের পয়েন্ট দাঁড়াল ১৬। মুম্বাই ও হায়দ্রাবাদ আগেই প্লে অফে উঠে গিয়েছে। রবিবারের ম্যাচ রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রাইজিং পুনে সুপারজায়ান্টসের মধ্যে। পাঞ্জাব জিতলে তখন রান রেটের প্রসঙ্গ আসবে। রান রেট কম থাকলে কলকাতা প্রথম চার থেকে বেরিয়ে যাবে। আর পুনে জিতলে সরাসরি শেষ চারে চলে যাবে গৌতম গম্ভীরের দল।

তবে নেট রান রেটে এগিয়ে থাকায় কলকাতার প্লে-অফে যাওয়া এক প্রকার নিশ্চিত।আইপিএলের নিয়মে শীর্ষ দুই দল ফাইনালের জন্য দুইবার সুযোগ পাবে,কিন্তু গতকালের সহজ ম্যাচ হেরে সেই আশা শেষ। সেরা দুইয়ে থাকলে হারলেও ২য় বার সুযোগ পেত কেকেআর, কিন্তু এবার সেটা পাচ্ছেনা তারা,তার পরও শেষ চারে আছে এটাই কম কিসে। তবে হায়দারাবাদ ঠিকই সেই সুযোগ লুফে নিয়েছে। পয়েন্ট টেবিলের দুইয়ে আছেন তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft