1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ অতিরিক্ত ফি আদায় নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সতর্কতা স্থানীয় ক্লিনিক রক্ষায় সন্তান জন্মদানে ১ হাজার ইউরো বোনাস দিচ্ছে ফরাসি শহর জুলাই হত্যাকাণ্ডের খুনিদের ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য : প্রেস সচিব চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি বাতিলের দাবীতে ঢাকার কর্মসূচিতে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ ও সমাবেশ

স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়া

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ মে, ২০১৭
  • ৪০ বার পড়া হয়েছে

 

গুলশানে রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী করণীয় ঠিক করতে দলের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রবিবার পূর্ব নির্ধারিত সময় রাত সাড়ে ৮টার পর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয় বলে আরটিএনএনকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

সূত্রে জানা যায়, বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, খালেদা জিয়ার কার্যালয়ে হঠাৎ পুলিশি তল্লাশি এবং দলীয় কর্মকাণ্ড গুরুত্ব পাবে।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ৭টায় গুলশানের ৮৬ নম্বর সড়কে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অভিযান শুরু করে পুলিশ। নাশকতার সরঞ্জাম জড়ো করা হয়েছে এমন অভিযোগে সেখানে অভিযান চালানো হয়। দুই ঘণ্টা অভিযান শেষে কোন কিছুই পাওয়া যায়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার আশরাফুল করিম জানিয়েছেন, আদালতের পরোয়ানা থাকায় তল্লাশি চালানো হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার সারাদেশে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft