1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সুন্দরগঞ্জে ৮৩ জন প্রাথমিক শিক্ষকের পদ শূণ্য - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

সুন্দরগঞ্জে ৮৩ জন প্রাথমিক শিক্ষকের পদ শূণ্য

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৯ মে, ২০১৭
  • ৭২ বার পড়া হয়েছে

 

এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৬১ জন প্রধান শিক্ষকসহ ৮৩ জন প্রাথমিক শিক্ষকের পদ শূণ্য রয়েছে। যার কারণে প্রতিষ্ঠানগুলিতে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়ে পড়েছে। পাশাপাশি প্রধান শিক্ষকের পদ শূণ্য থাকায় চেইন অব কামান্ড ভেঙ্গে পড়েছে। অফিসিয়াল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলায় ১৪০ টি সরকারি ও ১১১টি নব সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। দীর্ঘদিন থেকে ৬১ জন প্রধান শিক্ষকের পদ শূণ্য রয়েছে। এরমধ্যে সরকারি ৩৩ জন নব সরকারি ২৮ জন। ২২ জন সহকারি শিক্ষকের পদ শূণ্য রয়েছে। এরমধ্যে সরকারি ২ জন  এবং নব সরকারি ২০জন। শিক্ষকের পদ শূণ্য থাকায় পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ভেঙ্গে পড়েছে। প্রধান শিক্ষক না থাকায় সহকারি শিক্ষক দিয়ে চলছে প্রধান শিক্ষকের কার্যক্রম। একারণে চেইন অব কমান্ড ভেঙ্গে পড়েছে। প্রতিদিন অফিসিয়াল কাজের জন্য দায়িত্বরত প্রধান শিক্ষককে উপজেলা শহরে যেতে হয়। যার কারণে অন্যান্য শিক্ষকরা যথা নিয়মে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে পারেন না। উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম জানান, শূণ্য পদের চাহিদা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft