1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সাভারের সন্দেহভাজন জঙ্গি আস্তানায় থেমে থেমে বিস্ফোরণ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল

সাভারের সন্দেহভাজন জঙ্গি আস্তানায় থেমে থেমে বিস্ফোরণ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ মে, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

 

রাজধানীর অদূরে সাভারে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় থেকে থেমে থেমে বোমা বিস্ফোরণের আওয়াজ ভেসে আসছে। ধারণা করা হচ্ছে, বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে বোমা ফাটানোর আওয়াজ পাওয়া যাচ্ছে।

শনিবার সকাল সাড়ে ১০টার পর ঢাকা থেকে বিশেষ এই টিম সাভারে এসে পৌঁছায়। শুরু হয় দ্বিতীয়দিনের অভিযান। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ডেপুটি কমিশনার মহিবুল ইসলাম খানের নেতৃত্বে শেষ সময়ের এই অভিযান চলছে বলে জানা যায়।

সূত্রে আরো জানা যায়, বাসা থেকে তিনটি সুইসাইডাল ভেস্ট ও সাতটি হ্যান্ড গ্রেনেড মিলেছে। সেখানে আরো কী পরিমাণ বিস্ফোরক আছে তা এখনো জানা যায়নি। অভিযান শেষ হলে তথ্য মিলবে।

এর আগে ওই বাড়ির আশপাশ থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সও নিয়ে যাওয়া হয়। এছাড়া আশপাশে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং ঐ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা-১৯ আসনের সাংসদ ডা. এনামুর রহমান। তিনি এ ঘটনার সঙ্গে জামায়াত-শিবির জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেন।

জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার রাত থেকে সাভার নামাগেন্ডা এলাকায় একটি ছয়তলা বাড়ি ঘেরাও করে রাখে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। বাড়িটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক আছে বলে তাদের ধারণা।

রাতে ঐ বাড়িটি ঘেরাও করার আগে সন্ধ্যা সাড়ে ৭টায় একই এলাকায় অপর একটি পাঁচতলা বাড়ি ঘেরাও করে পুলিশ। তবে ওই বাড়িটিতে সন্দেহভাজন জঙ্গি কিংবা কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি।

এরপর বর্তমান বাড়িটিতে তল্লাশি শেষে সেখানে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদের তথ্য জানায় কাউন্টার টেররিজম ইউনিট। তবে মধ্যরাতে অভিযান নয়, সকালে ফের শুরুর ঘোষণা আসে।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!