1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

সাঘাটায় ৯৮ জন শিক্ষার্থী এসএসসি’র ফলাফল না পাওয়ায় হতাশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৯ মে, ২০১৭
  • ৭০ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেও গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ৯৮ জন পরীক্ষার্থীর ফলাফল আসেনি। এই ঘটনায় ওই শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পাশাপাশি পরীক্ষার রেজাল্ট না পেয়ে সংশি¬ষ্টদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ এনে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে।
সাঘাটা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ থেকে এবার ১০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। বৃহস্পতিবার এসএসসিসহ সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেও তাদের ফলাফল প্রকাশিত হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী জানায়, ভালো পরীক্ষা দিয়েও ফলাফল না আসায় আমরা হতাশ হয়ে পড়েছি। যথাসময়ে রেজাল্ট না আসায় আমরা দায়ীদের বিচার দাবি করছি। এ ব্যাপারে অধ্যক্ষ আশাদুল কবির রাঙা’র সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে সহকারী শিক্ষক আনোয়ার হোসেন জানান, এসএসসি (ভোকেশনাল) কেন্দ্রের পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র বোর্ডে জমা না হওয়ায় ফলাফল স্থগিত রয়েছে। অধ্যক্ষ বোর্ডে গেছেন রেজাল্ট আনার জন্য। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি নতুন এসেছি তাই বিষয়টি আমার জানা নেই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!