1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

সাঘাটায় ২৫ ঘন্টা পর নদী থেকে শিশু নূর বানুর লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩০ মে, ২০১৭
  • ৬৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার টেপাপদুম শহর নয়াবন্দর আলাই নদীতে নিখোঁজ নূর বানু কে ২৫ ঘন্টা পর ফায়ার সার্ভিসের চার ডুবারু সদস্য বালু খেকোদের ফাঁদ থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার গোপালপুর গ্রামের বাবু মিয়ার তিন শিশু সন্তানকে নিয়ে তার ছোট ভাই এর বউ শাপলা বেগম গাইবান্ধার সাঘাটা উপজেলার টেপা পদুমশহর গ্রামের বাবা খয়বর রহমানের বাড়িতে গত রবিবার বেড়াতে আসেন। সোমবার দুপুরে নূর বানু (১৩), শাহনাজ (১০) ও শান্ত মিয়া (৭) নানার সঙ্গে বাড়ির অদূরে আলাই নদীতে গোসল করছিল। হঠাৎ তিন শিশু পানিতে ডুবে যায়।  স্থানীয় লোকজনের সহতায় ২ শিশু উদ্ধার হলেও নূর বানু নিখোঁজ হয়ে যায়। পরে গাইবান্ধা ফায়ার সার্ভিসের সদস্য (ডুবারু) এসে প্রায় ২ ঘন্টা উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এদিকে গতকাল মঙ্গলবার আবারও ফায়ার সার্ভিসের চার সদস্যরা নিরলসভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে  পৌনে বারটায় অবৈধ বালু ব্যবসায়ীদের গভীর গর্ত থেকে শিশু নূরবানু কে উদ্ধার করেন। এসময় এলাকাবাসী বিক্ষোভ করে বলতে থাকেন, আওয়ামীলীগ নামধারী অবৈধ বালু ব্যবসায়ী যুবলীগ নেতা রঞ্জু, ভূট্টু ও কবিরের অবৈধ বালু ব্যবসার নামে পাতানো ফাঁদে নূর বানু (১৩) কে হত্যা করা হয়ছে। তারা আক্ষেপ করে বলেন, শিশু নূর বানুসহ অন্যরা যখন গোসল করতে নামে, তখন অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলছিলেন। তিন শিশু নদীর ভেতর গভীর গর্তে পড়ে হাবুডুবু খেলেও পাষান্ড ড্রেজার চালক উদ্ধারে এগিয়ে আসেনি। পরে আশে পাশে লোকজন ছুঁটে এসে ২ শিশুকে উদ্ধার করলেও নূর বানু ডুবে যায়। এ বিষয়ে এলাকার সচেতন মহল জানান, এ গ্রামের লোকজন পূর্ব থেকেই ওই ঘাটে গোসল করে আসছিল। বালু উত্তোলনের কারনে সেখানে গভির গর্তের সৃষ্টি হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!