1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সাংবাদিক শিমুল হত্যা : মেয়র মিরুসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

সাংবাদিক শিমুল হত্যা : মেয়র মিরুসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

  • আপডেট হয়েছে : বুধবার, ৩ মে, ২০১৭
  • ৬৮ বার পড়া হয়েছে

সাংবাদিক শিমুল হত্যা মামলায় পৌর মেয়র হালিমুল হক মিরুসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
মঙ্গলবার সন্ধায় মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম শাহজাদপুর আমলী আদালতের বিচারক মো: হাসিবুল ইসলামের আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।
শিমুলের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন, তার মাথা থেকে পাওয়া কার্তূজের লেটবল ও ঘটনার পর মেয়রের কাছ থেকে জব্দকৃত শর্টগানের ব্যালেষ্টিক রিপোর্ট এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দির ভিত্তিতে মেয়রসহ ৩৮জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
বাদি মামলার এজাহারে ১৮জনের নাম উল্লেখ করলেও ঘটনার সময় ভিডিও ফুটেজ ও সাক্ষ্য প্রমানের ভিত্তিতে এজাহারভুক্ত ১৮জনসহ মোট ৩৮ জনের বিরুদ্ধে এ চার্জশিট দাখিল করা হয়।
এ মামলায় বর্তমানে ১৪জন আসামী জেলহাজতে রয়েছে।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মেয়র মিরুর ভাই পিন্টু অস্ত্রের মুখে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেয়। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা মেয়রের বাড়ি ঘেরাও করে। এ সময় খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল।
এ ঘটনায় তার স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মেয়রসহ ১৮ জনকে আসামি করে মামলা করেন। বিজয় মাহমুদকে মারপিটের ঘটনায় তার চাচা এরশাদ আলী বাদী হয়ে প্রায় একই আসামীদের বিরুদ্ধে মামলা করেন।
এছাড়াও মেয়রের ভাই মিন্টুর স্বীকারোক্তি মোতাবেক পুকুর থেকে উদ্ধার হওয়া শর্টগানের বিষয়ে পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!