1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সাংবাদিক নির্যাতনে কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

সাংবাদিক নির্যাতনে কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩০ মে, ২০১৭
  • ৮০ বার পড়া হয়েছে

 

সাংবাদিক নির্যাতনের ঘটনায় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদারসহ ৯ জনের নামে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুবাইয়া আমেনা আজ মঙ্গলবার বেলা ১২টায় শুনানী শেষে কাঁঠালিয়া থানার ওসিকে এজাহার গ্রহণের নির্দেশ দেন। নির্যাতনের শিকার কাঁঠালিয়ার সাংবাদিক এইচ এম বাদল বাদী হয়ে গত ২১ মে এ মামলা দায়ের করেছিলেন। আদালত ওই দিন বাদলের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র জমাদান সাপেক্ষে মঙ্গলবার শুনানীর জন্য ধার্য্য রেখেছিলেন।
মামলায় উপজেলা চেয়ারম্যান ছাড়া অপর আসামীরা হলেন, কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের সহযোগী মনির হোসেন, শহিদুল ইসলাম, সেলিম হাওলাদার, মো. আনিচ, মনির খান, এনাম কাজী, মিলন মাস্টার ও মিলন সিকদার। এরা সবাই উপজেলা আওয়ামী লীগের কর্মী।
মামলা আইনজীবী মানিক আচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় ঢাকার বনানীর রেইনট্রি হোটেলের মালিক ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ফেসবুকে শেয়ার হয়। ওই সংবাদে গত ১৬ মে লাইক দেওয়ার অভিযোগে স্থানীয় পত্রিকা দৈনিক বরিশাল প্রতিদিনের কাঁঠালিয়া উপজেলা প্রতিনিধি এইচ এম বাদলকে তুলে নিয়ে রড দিয়ে পিটিয়ে আহত করে উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার ও তাঁর লোকজন। রাতেই তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতলে ভর্তি করা হয়। ১৬ মে থেকে বাদল ঝালকাঠি সদর হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাঁঠালিয়া থানার ওসি এম এম শওকত আনোয়ার জানান, আদালতের নির্দেশ এখনো আমাদের হাতে এসে পৌঁছেনি। আদেশ পেলে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft