1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সরকারের উন্নয়ন কর্মকান্ডে বিএনপি হতাশ : ওবায়দুল কাদের - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন

সরকারের উন্নয়ন কর্মকান্ডে বিএনপি হতাশ : ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ৪৫ বার পড়া হয়েছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডে বিএনপি হতাশ।
হতাশা থেকেই বিএনপি বেপরোয়া হয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকারের উন্নয়ন কর্মকান্ড দেখে আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে শঙ্কিত হয়ে পড়েছে।
ওবায়দুল কাদের আজ শুক্রবার সকালে জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফোর লেনে উন্নীতকরণের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আসন্ন রমজান ও ঈদে মানুষের দুর্ভোগ সহনীয় মাত্রায় রাখতে সড়কে ভাসমান দোকান পাট ও দখলদারদের উচ্ছেদ করা হবে। এজন্য হ্ইাওয়ে পুলিশ ও জেলা প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি আমলের চেয়ে বর্তমানে দেশের গণতন্ত্র অনেক ভাল রয়েছে। বিএনপির আচার- আচরণ ও কথাবার্তা এখন বেপরোয়া স্বভাবের হয়ে উঠেছে।
তিনি আরো বলেন, এছাড়া দেশের তৃণমূলে বিএনপির সভা -সমাবেশে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। লাঠিসোটা নিয়ে একে অপরকে আক্রমণ করছে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের সামনের গ্রীক মূর্তি অপসারণের বিষয়টি আদালতের এখতিয়ার। গ্রীক মূর্তি অপসারণ সরকারের এখতিয়ারে নেই, এটি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। গ্রীক দেবী অপসারণে সরকারের কোন বিষয় নয়, এটা একেবারে কোর্টের এখতিয়ার।
এসময় হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর, গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সানোয়ার হোসেনসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সূত্র – বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!