1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শ্রীলংকায় মৌসুমি বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল

শ্রীলংকায় মৌসুমি বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

  • আপডেট হয়েছে : সোমবার, ২৯ মে, ২০১৭
  • ৫৯ বার পড়া হয়েছে

 

শ্রীলংকায় মৌসুমি বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে চাপা পড়া বেশ কয়েকজনের লাশ উদ্ধারের পর মৃতের সংখ্যা ১৬৪ জনে দাঁড়ালো। সোমবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) একথা জানিয়েছে।
শুক্রবারের প্রবল বৃষ্টিপাতের কারণে দ্বীপটিতে ১৪ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।
প্রাকৃতিক দুর্যোগের ফলে শ্রীলংকার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে প্রায় পাঁচ লাখ মানুষের বাড়ি পানিতে নিমজ্জিত হয়ে পড়ায় তারা অন্যত্র আশ্রয় নিয়েছে।
খবর এএফপি’র।
ডিএমসি জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগটিতে এখনো ১০৪ জন নিখোঁজদের তালিকায় রয়েছে এবং আরো ৮৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, সোমবার বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণের সময় দক্ষিণাঞ্চলীয় বাদ্দেগামা এলাকায় বিমান বাহিনীর একটি এমআই-১৭ হেলিপ্টার বিধ্বস্ত হয়েছে।
ওই অঞ্চলের এক পুলিশ কর্মকর্তা টেলিফোনে জানান, ‘হেলিকপ্টারটি একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়। তবে সৌভাগ্যক্রমে এতে কেউ প্রাণ হারায়নি।’
দুর্গত অঞ্চলগুলোতে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ ও আটকে পড়া গ্রামবাসীদের উদ্ধারের জন্য বিমান বাহিনী বেশ কয়েকটি হেলিকপ্টার মোতায়েন করেছে।
সরকার জানিয়েছে, মৌসুমি বৃষ্টিপাত থেমে যাওয়ায় সপ্তাহান্তে ত্রাণ অভিযান জোরদার করা হয়।
যদিও আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার আরো বৃষ্টিপাত হতে পারে। এতে ত্রাণ তৎপরতা বিঘিœত হতে পারে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত রতনপুরা ও কালুতারা জেলায় বন্যার পানি কমেছে।
প্রাকৃতিক দুর্যোগটিতে প্রায় দুই হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!