1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শেষ পর্যন্ত কি কারাবাসে যেতে হবে মেসিকে? - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

শেষ পর্যন্ত কি কারাবাসে যেতে হবে মেসিকে?

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

 

মেসিকে জেলে যেতে হচ্ছে এ চিন্তা করে -এ ফুটবল তারকার ভক্তদের মধ্যেও সৃষ্টি হয়েছে উদ্বিগ্নতা। করফাঁকির মামলায় আটকে গেলেন তিনি। এখন তার হাজতবাসের সম্ভাবনা নিয়ে জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে গণমাধ্যমে।

করফাঁকির মামলায় লিওনেল মেসি ও তার বাবা জর্জকে ২১ মাসের কারদণ্ডের সাজা দিয়েছিল বার্সেলোনার আদালত। এ বছর ২০ এপ্রিল রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে এল ক্লাসিকোতে দূর্দান্ত নৈপুণ্য দেখানোর প্রাক্কালে আদালত এ রায় দেয়। এরপর সেই নির্দেশের বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতে আপিল করেন মেসি।

কিন্তু গতকাল আদালত সেই আপিল খারেজ করে দেন। ফলে বার্সেলোনা আদালতের কারাদণ্ডের নির্দেশ বহাল থাকল। ২১ মাস কারাদন্ডের সাথে আদালত মেসিকে ২০ লাখ ইউরো ও তার বাবা জর্জকে ১৫ লাখ ইউরো জরিমানা করেছিল, তাও পরিশোধ করতে হবে পিতা-পুত্রকে।

আন্তর্জাতিক এ ফুটবল তারকার বিরুদ্ধে অভিযোগ, ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রায় ৪৭ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন তিনি। ২০১৩ সালে সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, উরুগুয়েতে বিভিন্ন প্রতিষ্ঠানে বিপুল পরিমান অর্থ বিনিয়োগ করেন মেসি ও তার বাবা। ধারণা করা হচ্ছে কর ফাঁকির অর্থ দিয়েই তারা এসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন। এরপরেই মেসি ও তার বাবার বিরুদ্ধে এ নিয়ে তদন্ত শুরু হয়।

তবে আশার কথা হচ্ছে স্পেনের আইনে শাস্তির সাজা ২ বছরের কম হলে হাজতবাস করতে হয় না কারাদণ্ডপ্রাপ্তদের। সেদিক দিয়ে এ সাজা ভোগ করতে কারাগারে যেতে হবে না আর্জেন্টিনার এ ফুটবলার ও তার বাবাকে। তবে এ রায়ের কারণে মেসির ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলবে মনে করছেন সমালোচকরা।

সূত্র: ডেইলি মেইল

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!