1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুভেচ্ছা সফর শেষে চীনা নৌবাহিনীর যুদ্ধজাহাজের চট্টগ্রাম বন্দর ত্যাগ - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

শুভেচ্ছা সফর শেষে চীনা নৌবাহিনীর যুদ্ধজাহাজের চট্টগ্রাম বন্দর ত্যাগ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ৪৫ বার পড়া হয়েছে

 

চার দিনের শুভেচ্ছা সফর শেষে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ আজ শুক্রবার চট্টগ্রাম বন্দর জেটি ত্যাগ করেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ সফরকারী চীনা নৌবাহিনীর জাহাজ তিনটি চট্টগ্রাম ত্যাগকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এস এম মনিরুজ্জামান তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।
আইএসপিআর জানায়, বাংলাদেশে অবস্থানকালে জাহাজ তিনটির উধ্বত্মন কর্মকর্তা ডেপুটি কমান্ডার অব দ্যা ই ফ্লীট, রিয়ার এডমিরাল শিন হাউ সহ স্ব-স্ব জাহাজের অধিনায়কগণ নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ এবং চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এম আবু আশরাফ ও চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানসহ চট্টগ্রামস্থ নৌ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এছাড়া বাংলদেশ সফরকালে জাহাজ তিনটির কর্মকর্তা ও নাবিকগণ বাংলাদেশ নেভাল একাডেমি, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি), বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটি, বানৌজা প্রত্যয়, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিশেষায়িত স্কুল-আশার আলো এবং চট্টগ্রামের ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করেন।
চীনা নৌবাহিনীর এ সফরের মাধ্যমে উভয় দেশের নৌবাহিনীর মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!