1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন পলাশবাড়ী থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার জসিম উদ্দীন সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ী পলাশবাড়ীতে পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের শহীদ বুদ্ধিজীবি দিবস পালন গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন গোবিন্দগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও রংপুর বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন রংপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন সংবাদ প্রকাশে বদল: হাজীপুর মহাবিদ্যালয়ের ভবন নির্মাণে ফিরেছে প্রকৌশল মান ও জবাবদিহি

শিক্ষক শ্যামল কান্তির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ মে, ২০১৭
  • ৪১ বার পড়া হয়েছে

 

নারায়ণগঞ্জের আলোচিত স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে একটি ঘুষ গ্রহণের মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী করেছে আদালত।

বুধবার নারায়ণগঞ্জের একটি আদালত এ গ্রেফতারী পরোয়ানা জারী করে।

যে মামলাটিতে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়েছে, সেখানে মামলার বাদী অভিযোগ করেছেন যে চাকরী এমপিওভূক্ত করার প্রতিশ্রুতি দিয়ে শ্যামল কান্তি ভক্ত তার কাছ থেকে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা নিয়েছেন।

মামলার বাদী অভিযোগ করেন, তার চাকরী এমপিওভূক্তি হয়নি এবং তিনি টাকাও ফেরত পাননি।

এ মামলাটি পুলিশ তদন্ত করার পর শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। বুধবার সে অভিযোগপত্র আমলে নিয়ে গ্রেফতারী পরোয়ানা জারী করে আদালত।

ধর্মীয় অবমাননার অভিযোগ এনে নারায়ণগঞ্জের পি আর সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠ-বস করানোর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্থানীয় সাংসদ সেলিম ওসমানের নির্দেশে তাকে কান ধরিয়ে উঠ-বস করানো হয় বলে অভিযোগ উঠে।

কিন্তু পরবর্তীতে সে ঘটনা তদন্তের জন্য হাইকোর্টের নির্দেশে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু সে কমিটি শিক্ষক শ্যামল কান্তির বিরুদ্ধে ধর্মীয় অবমাননার কোন সত্যতা পায়নি। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটিও একই কথা বলেছিল।

সে ঘটনার পর শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ঘুষ গ্রহণের মামলা দায়ের করা হয়।

শ্যামল কান্তি ভক্তের আইনজীবী সাখাওয়াত হোসেন খান বলেন, গ্রেফতারী পরোয়ানা জারীর বিষয়টি আদালতের এখতিয়ার। তবে তারা বিষয়টি আইনগতভাবে মোকাবেলা করবেন।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft