1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
লা লিগা জয় বিশ্বকাপের থেকেও বড় : জিদান - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল

লা লিগা জয় বিশ্বকাপের থেকেও বড় : জিদান

  • আপডেট হয়েছে : সোমবার, ২২ মে, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে লা লিগার শিরোপা জয়কে পেশাদার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হিসেবে মনে করছেন জিনেদিন জিদান। এমনকি গত বছর মাদ্রিদের কোচ হিসেবে প্রথম বছরেই চ্যাম্পিয়নস লীগের শিরোপা অর্জনের থেকেও লীগ শিরোপা অর্জনকে এগিয়ে রাখছেন এই ফ্রেঞ্চম্যান। খেলোয়াড় হিসেবেও লা লিগার শিরোপা অর্জনের অভিজ্ঞতা রয়েছে জিদানের। কিন্তু সবকিছুর উর্ধ্বে তিনি কোচ হিসেবে শিরোপা প্রাপ্তিকেই বড় করে দেখছেন।
গতকাল এ্যাওয়ে ম্যাচে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও করিম বেনজেমার গোলে মালাগাকে ২-০ গোলে হারিয়ে ৩৩তম স্প্যানিশ শিরোপা জয় করেছে মাদ্রিদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিদান বলেছেন, ‘পেশাদার জীবনে এটাই আমার সবচেয়ে আনন্দের দিন। এই মুহূর্তে আমার এখানে উঠে দাঁড়িয়ে নাচতে ইচ্ছা করছে।’
নিজের সময়ের বিশ্বের অন্যতম একজন সেরা খেলোয়াড় হিসেবে জিদান বিশ্বকাপ, ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ ও চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতেছেন। কিন্তু তিনি স্বীকার করেছেন কোচ হিসেবে এই অর্জনগুলো অতিরিক্ত একটি দায়িত্বের মধ্যেই পড়ে। তিনি বলেন, রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তার কাছে প্রত্যাশার মাত্রাটা সকলেই জানে। খেলোয়াড় হিসেবে আমার এই অভিজ্ঞতা আছে। আর সে কারণেই দিনটিকে সবচেয়ে আনন্দের হিসেবে দেখছি। কারণ কোচ হিসেবে অনুভূতিটা সম্পূর্ণ ভিন্ন। এই ক্লাব ও জার্সির হয়ে আমি সবকিছু জয় করেছি, কিন্তু লা লিগা শিরোপা জয় সবকিছুর উর্ধ্বে। আজ আমি অনেক বেশী উচ্ছসিত কারন নয় কিংবা দশ মাস পরে আমরা লা লিগা জয় করেছি।
কোচ হিসেবে জিদানের প্রশংসা করতে ভুল করেননি মাদ্রিদের মূল খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আট বছর আগে রিয়ালে যোগ দেবার পরে এই নিয়ে দ্বিতীয় শিরোপার দেখা পেলেন রোনাল্ডো। জিদান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পর্তুগীজ এই তারকা বলেছেন, সবকিছুই সে বেশ বিচক্ষণতার সাথে পরিচালনা করেছে। আর তার প্রমাণ হলো আমরা বিশ্বের অন্যতম সেরা দল বার্সেলোনার কাছ থেকে শিরোপা ছিনিয়ে নিয়েছি।
রোনাল্ডো আরো বলেছেন, সব মিলিয়ে বলতে গেলে রিয়াল মাদ্রিদে এটাই আমার সেরা মৌসুম। প্রতিটি মিনিট প্রতিটি খেলোয়াড় ভাল খেলেছে এবং এই শিরোপা জয়ে পুরো দলের কৃতিত্ব রয়েছে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!