1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রোগীর ক্রুদ্ধ আত্মীয়দের হাত থেকে বাঁচতে ভারতের ডাক্তাররা মার্শাল আর্টস শিখছেন - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ

রোগীর ক্রুদ্ধ আত্মীয়দের হাত থেকে বাঁচতে ভারতের ডাক্তাররা মার্শাল আর্টস শিখছেন

  • আপডেট হয়েছে : বুধবার, ৩ মে, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

ভারতের সবচেয়ে বড় হাসপাতালগুলোর একটিতে রোগীর আত্মীয়স্বজনের হাত থেকে নিজেদের রক্ষা করতে ডাক্তাররা মার্শাল আর্টস শিখছে।

হিন্দুস্তান টাইমস পত্রিকা খবর দিচ্ছে, দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, এআইএমএস-এর ১৫০০ রেসিডেন্ট ডাক্তার চলতি মাস থেকে প্রতিদিন এই প্রশিক্ষণ নেবেন।

প্রতি ১০০ জন ডাক্তার জিমখানা ক্লাবে গিয়ে ব্ল্যাক বেল্টধারী প্রশিক্ষকের কাছে টাইকায়োন্ডোসহ নানা ধরনের মার্শাল আর্টসের প্রশিক্ষণ নেবেন বলে খবরে বলা হয়েছে।

মেডিকেল সাময়িকী ল্যান্সেটের প্রকাশিত এক রিপোর্ট বলছে, বিশ্বের নানা দেশে হাসপাতাল বা ক্লিনিকগুলোকে দায়িত্বরত ডাক্তারদের ৭৫% জীবনের কোন না কোন সময় সহিংসতা বা হুমকির শিকার হন।

রিপোর্টে বলা হয়েছে, ২০১৬ সালে এধরনের ঘটনার সংখ্যা ছিল ৪০%।

এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে বলে ল্যান্সেটে বলা হয়েছে।

এগুলো হলো: সরকারি হাসপাতালে ধারণক্ষমতার বেশি রোগী ভর্তি, সরকারি-বেসরকারি হাসপাতালে দুর্নীতি এবং উঁচু হারে চিকিৎসা ফি, যার একটা অংশ ডাক্তার পেয়ে থাকেন।

এর ফলে অনেক ক্ষেত্রেই ডাক্তার ও রোগীর মধ্যে যে আস্থার সম্পর্কে থাকে তা বিনষ্ট হয়।বিবিসি বাংলা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!