1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার গাইবান্ধা-২ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থীকে শোকজ পলাশবাড়ীতে যুবদলের নির্বাচনে করণীয় শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গোবিন্দগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

‘রমজানে বিবাহ বিচ্ছেদ চলবে না’

  • আপডেট হয়েছে : সোমবার, ২৯ মে, ২০১৭
  • ৩৭ বার পড়া হয়েছে

 

মুসলমানদের জন্য পবিত্র রমজান মাসে কোন বিবাহ বিচ্ছেদ করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে ফিলিস্তিনের ইসলামিক আদালতে প্রধান।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন, ইসলামিক আদালতের বিচারকরা যাতে রমজান মাসে কোন বিবাহ বিচ্ছেদ অনুমোদন না করে সেজন্য তিনি বিচারকদের নির্দেশনা দিয়েছেন।

বিগত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে বিচারক জানিয়েছেন।

বিচারক বলেছেন, রমজান মাসে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে অনেকে বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারে না।

অনেকে উত্তেজিত হয়ে পড়ে এবং তারা মুখ ফসকে অনেক কিছু বলে। সেজন্য পরে তারা আফসোস করে।

“যেহেতু অনেকে খাবার ও পানি গ্রহণ করেনা এবং ধূমপান থেকে বিরত থাকে, সেজন্য এটি সমস্যা তৈরি করতে পারে,” বলছিলেন বিচারক মাহমুদ হাবাশ।

ফিলিস্তিনের কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী, ২০১৫ সালে পশ্চিম তীর এবং গাজায় ৫০ হাজার বিয়ে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়েছে আট হাজারের বেশি।

অনেকে বলেন, ব্যাপক দারিদ্র এবং কর্মসংস্থানের অভাবে বিবাহ বিচ্ছেদ ঘটছে বেশি।

ফিলিস্তিনে বিয়ে নিবন্ধন এবং বিচ্ছেদ হয় শরিয়া আদালতে সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft