1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

মেসি যাদুতে কোপা দেল রে’র শিরোপা অক্ষুণ্ন রাখল বার্সেলোনা

  • আপডেট হয়েছে : রবিবার, ২৮ মে, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

 

লিওনেল মেসির যাদুকরী নৈপুন্যে শিরোপা নিয়েই মৌসুমের ইতি ঘটাতে পেরেছে বার্সেলোনা। শনিবার ডিপোর্তিভো আলাভেসকে ৩-১ গোলে হারিয়ে কোপা দেল রে’র শিরোপা ধরে রেখেছে ক্লাবটি।
ইতোমধ্যে চীর প্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের কাছে লীগ শিরোপা হারিয়েছে কাতালান জায়ান্টরা। তাই শেষ মুহূর্তে এসে কাপ শিরোপাটি ঘরে তুলে লীগে ব্যর্থতার বেদনা সামান্য হলেও লাঘব করতে সক্ষম হল বিদায়ী কোচ লুইস এনরিকের শিষ্যরা।
মেসি ক্লাবের পক্ষে প্রথমে নিজেই গোল করেছেন এবং পরবর্তীতে গোল করিয়েছেন নেইমার ও প্যাকো আলকাসেরকে দিয়ে। মেসির গোলে বার্সেলোনা এগিয়ে গেলেও থিও হার্নান্দেজের অসাধারণ ফ্রি কীকের গোলে সমতায় ফিরেছিল আলাভেস। পরে প্রথমার্ধেও বিরতীতে যাবার আগমুহুর্তেই নেইমার ও আলকাসেরের পরপর গোলে নিরাপদ দূরত্বে পৌছে যায় বার্সা। এ জয়ের ফলে রেকর্ড সংখ্যক ২৯বারের মত কাপ শিরোপা জয় করল কাতালান ক্লাবটি। পাশাপাশি তিন মৌসুম ক্লাবের প্রধান কোচের দায়িত্ব পালন কালে প্রতিটি মৌসুমেই ক্লাবকে শিরোপা পাইয়ে দেয়ার কৃতিত্ব অর্জন এবং নিজের নামের পাশে ৯টি শিরোপা লিখিয়ে রাখতে সক্ষম হলেন এনরিকে।
শনিবারের এই ম্যাচেই মেসি ফের প্রমান করলেন তিনি কেন সেরা। তার অনুপ্রেরনায় অনুপ্রানীত হয়েই বার্সা লীগ শিরোপা হারানোর হতাশা থেকে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। ম্যাচ শেষে কোচ এনরিকে বলেন, ‘ তিনি (মেসি) অসাধারণ এবং ভিন গ্রহের মানুষের মত। মেসির সেরা সময়ে আমি তাকে দলে পাবার সৌভাগ্য লাভ করেছি। এই খেলার মাধ্যমে আবারো প্রমান করেছেন তিনিই সেরা।’
আলাভেসের কোচ মরিসিও পেলিগ্রিনোও মেসির মত সমান সংখ্যক ৫বার বিশ্ব সেরা খেলোয়াড়ের খেতাব লাভ করেছেন। তিনিও মেসির প্রশংসা করে বলেন,‘মেসি হচ্ছেন ক্ষনজন্মা খেলোয়াড়দের একজন। তিনি নিজে যেমন গোলের সুযোগ তৈরি করে গোল আদায় করতে পারেন, তেমনি অন্যাদের দিয়ে গোল করাতেও পারদর্শী।’
এমনিতেই নিষিদ্ধ থাকার কারণে গুরুত্বপূর্ন এই ম্যাচে লুইস সুয়ারেজ ও সার্জি রবার্তোকে মাঠে নামাতে পারেনিনি এনরিকে। তার ওপর আবার বিষ ফোড়ার মত যুক্ত হয়েছে জাভিয়ার মার্সেরানোর ইনজুরি। আকস্মিক মাথায় চোট পাবার ফলে ১১মিনিটের মাথায় তাকে মাঠ থেকে তুলে নিতে হয় কোচকে।
ম্যাচের ৩০তম মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে দেন মেসি (১-০)। কিন্তু তিন মিনিট পরেই কাতালানদের হতাশায় ডুবিয়ে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন আলাভেসের ফরাসি ডিফেন্ডার হার্নান্দেজ। ফ্রি কীক থেকে দারুন এক গোল করেন তিনি (১-১)। তবে হতাশা কটাতে বার্সেলোনাও খুব বেশী সময় নস্ট করেনি। প্রথমার্ধের বিরতীতে যাবার আগমুহূর্তেই পরপর দুই গোল করে ফের বার্সাকে এগিয়ে দেন নেইমার ও আলকাসের। ৪৫তম মিনিটে নেইমার গোল করে কাতালানদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন। ওই অর্ধের ইনজুরি টাইমে (৪৫+৩) আলকাসের ফের গোল করলে ৩-১ গোলে এগিয়ে যায বার্সেলোনা। শেষ পর্যন্ত ওই ব্যবধানেই জয় নিশ্চিত হয় এনরিকের শিষ্যদের।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!