1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ অতিরিক্ত ফি আদায় নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সতর্কতা স্থানীয় ক্লিনিক রক্ষায় সন্তান জন্মদানে ১ হাজার ইউরো বোনাস দিচ্ছে ফরাসি শহর জুলাই হত্যাকাণ্ডের খুনিদের ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য : প্রেস সচিব চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি বাতিলের দাবীতে ঢাকার কর্মসূচিতে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ ও সমাবেশ

মানুষকে বিভ্রান্ত করে বিএনপি আগামী নির্বাচনে জিততে চায় : নাসিম

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ মে, ২০১৭
  • ৩৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্ক: আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিএনপি তথাকথিত ভিশন-২০৩০ ঘোষনার মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করে আগামী নির্বাচনে জয় লাভ করতে চায়। তিনি বলেন, তাদের (বিএনপি) এ ভিশন জনগণকে বিভ্রান্ত করে ভোট চাওয়ার কৌশল ছাড়া আর কিছুই নয়।’
মোহাম্মদ নাসিম আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় ওর্য়াকার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীসহ কেন্দ্রীয় ১৪ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্নই দেখাননি, স্বপ্নের বাস্তবায়নও করেছেন। তাই দেশের মানুষ আগামীতেও তাঁকে ভোট দিয়ে বিজয়ী করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কাছে দেয়া সকল ওয়াদা পূরণ করেছেন। তিনি যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনীদের বিচার করে দেশে বিচারহীনতার সংস্কৃতি দূর করেছেন এবং দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছেন। তাই দেশের মানুষ তাঁকেই আগামীতেও ভোট দিয়ে বিজয়ী করবে।
মুক্তিযুদ্ধের চেতনার বিরোধীদের নিয়ে বিএনপি ‘ইনক্লুসিভ’ রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় বলে উল্লেখ করে নাসিম বলেন, যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধুর খুনী ও একুশে আগস্টের গ্রেনেড হামলাকারীদের নিয়ে রাজনীতি দেশের মানুষ কখনো মেনে নেবে না।’ বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচারের কথা না বলে মুক্তিযুদ্ধের চেতনা কিভাবে বাস্তবায়িত করবেন জানতে চেয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধীদের নিয়ে তিনি কি ভাবে ‘ ইনক্লুসিভ’ দেশ গড়তে চান।
রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার বিষয়ে বিএনপির বক্তব্যের জবাবে নাসিম বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় রেললাইনের ওপর সাবেক রাষ্ট্রপতি ডা. একিইএম বদরোদ্দোজা চৌধুরীর দৌড়ানোর বিষয়টি দেশের মানুষ এখনো ভূলে যায়নি।
এর আগে রাশেদ খান মেননের সভাপতিত্বে কেন্দ্রীয় ১৪ দলের সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন মোহাম্মদ নাসিম। এ সময় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ’র সভাপতি সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দাদী এবং মহাসচিব আল্লামা জয়নুল আবেদিন জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে কেন্দ্রীয় ১৪ দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সূত্রঃ বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft