1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানবসম্পদ উন্নয়নে সুইডেনের সহযোগিতা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ মে, ২০১৭
  • ৬৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ মানবসম্পদ উন্নয়নে সুইডেনের সহযোগিতা চেয়েছেন।
নসরুল হামিদ শুক্রবার সুইডেনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সুইডেনের নীতি সমন্বয়ক ও জ্বালানি মন্ত্রী ইব্রাহিম বেল্যানের সঙ্গে এক দ্বি-পাক্ষিক আলোচনায় এ সহযোগিতা চান।
সুইডেন সফরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাংলাদেশের নয় সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
বৈঠকে তারা পারষ্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী সুইডেনে আমন্ত্রণ জানানোর জন্য ইব্রাহিম বেল্যানকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের জন্য বিপুল সম্ভাবনাময় একটি খাত।
তিনি বাংলাদেশে নরডিক অঞ্চলের দেশসমূহের বিনিয়োগ বাড়াতে সহযোগিতা কামনা করে বলেন,‘নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সোলারে সুইডেনের অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে চাই।’
জনপ্রতি বেশি বিদ্যুৎ ব্যবহার করলেও কম কার্বন নিঃসরণ, বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প প্রতিষ্ঠানসমূহের সহাবস্থানের প্রশংসা করে প্রতিমন্ত্রী সুইডেনের এ মডেল অনুসরণ করারও আগ্রহ ব্যক্ত করেন। এ বৈঠকে সঞ্চালন ব্যবস্থা, বিতরণ ব্যবস্থা, বিদ্যুতের চাহিদা ও যোগান, নাবায়ণযোগ্য জ্বালানি, বর্জ্য থেকে বিদ্যুৎ, সাশ্রয়ী জ্বালানি, লোড ব্যবস্থা, স্মার্ট গ্রিড ও মিটার, বিদ্যুৎ কেন্দ্রসমূহের রক্ষণাবেক্ষণ, সার্বিক ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয়।
আজ ঢাকায় প্রাপ্ত এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
এ সময় ইব্রাহিম বেল্যান নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনায় একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বাংলাদেশিদের প্রশিক্ষণ দেয়ার বিষয়ে আশ্বাস দিয়ে বলেন, সম্ভাবনাময় ক্ষেত্রগুলো পারষ্পরিক আলোচনার মাধ্যমে বের করতে হবে।
অন্যান্যেও মধ্যে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভী, পাওয়ারসেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, স্রেডার সদস্য সিদ্দিক যোবায়ের, পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল বেরুণি, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদ সারওয়ার (অবঃ) ও বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত যোহান ফ্রিসেল এ সময় উপস্থিত ছিলেন। সূত্রঃ বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!