1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

মগবাজার-মৌচাক ফ্লাইওভারের কাওরান বাজার অংশের উদ্বোধন করলেন এলজিআরডি মন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ মে, ২০১৭
  • ৬৭ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের কাওরান বাজার অংশের উদ্বোধন করেছেন।
আজ তেজগাঁও সাতরাস্তা থেকে সোনারগাঁও লেভেল ক্রসিং হয়ে মগবাজার হলিফ্যামিলি হাসপাতাল পর্যন্ত এ প্যাকেজের ৪৫০ মিটার অংশের উদ্বোধন করা হয়েছে।
এলজিআরডি মন্ত্রী বলেন, “ঈদের আগেই মৌচাক অংশের কাজ শেষ হবে। ফ্লাইওভারটি পুরোপুরি চালু হলে নগরীর যানজট অনেকাংশে লাঘব হবে।
তিনি বলেন, যানজট মুক্ত ও পরিচ্ছন্ন নগরী গড়তে মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে – স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০১১ থেকে ২০১৩ মেয়াদে ৭৭২ কোটি ৭০ লাখ টাকায় ডিপিপি অনুমোদন হয়। পরবর্তীতে সংশোধিত ডিপিপিতে জানুয়ারী’ ২০১১ হতে জুন’ ২০১৭ পর্যন্ত মেয়াদে ১২১৮ কোটি ৮৯ লাখ টাকায় অনুমোদিত হয়।
২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে ফ্লাইওভারের বাস্তবায়ন কাজ শুরু হয়।
মগবাজার-মৌচাক ফ্লাইওভার ঢাকা শহরের স্ট্রাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানে (এসটিপি) অন্তর্ভূক্ত একটি প্রকল্প। দ্রুত বাস্তবায়নের সুবিধার্থে মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ প্রকল্পটিকে ৩টি প্যাকেজে ভাগ করা হয়। তেজগাঁও সাতরাস্তা থেকে সোনারগাঁও লেভেল ক্রসিং হয়ে মগবাজার হলিফ্যামিলি হাসপাতাল পর্যন্ত একটি প্যাকেজ এবং শান্তিনগর থেকে মালিবাগ, রাজারবাগ, মৌচাক হয়ে রামপুরা পর্যন্ত ও বাংলামটর থেকে মগবাজার হয়ে মৌচাক পর্যন্ত অপর দুটি প্যাকেজ বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পটি সোনারগাঁও, মগবাজার ও মালিবাগ রেলক্রসিং এবং সাতরাস্তা, এফডিসি, মগবাজার, ওয়ারলেস গেইট, মৌচাক, মালিবাগ, রামপুরা ও শান্তিনগর মোড় অতিক্রম করেছে। ফ্লাইওভারটির মোট দৈর্ঘ্যরে ৮৭০০ মিটারের মধ্যে তেজগাঁও সাতরাস্তা থেকে হলিফ্যামিলি হাসপাতাল পর্যন্ত ২ দশমিক ১ কি: মি: গত বছরের ৩০ মার্চ এবং মগবাজার মোড় হয়ে ওয়্যারলেস পর্যন্ত ১ কি: মি: একই বছরের ১৫ সেপ্টেম্বর যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
বাংলাদেশ সরকার এবং সৌদি ফান্ড ফর ডেভলপমেন্ট (এসএফডি) ও ওপিইসি ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট (ওএফআইডি) এর যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!