1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ভেনিজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৪২ - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি

ভেনিজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৪২

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ মে, ২০১৭
  • ৪৬ বার পড়া হয়েছে

ভেনিজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভে ১৭ বছর বয়সী এক কিশোর গুলিতে নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির প্রসিকিউটররা একথা জানান।
এই নিয়ে দেশটিতে ছয় সপ্তাহ ধরে চলমান এই আন্দোলনে ৪২ জন প্রাণ হারাল। আন্দোলনটি ২০১৪ সালের মতো ভয়াবহ ও রক্তক্ষয়ী হয়ে উঠেছে। ২০১৪ সালের ওই সরকার বিরোধী আন্দোলনে ৪৩ জন মারা যায়।
আন্তর্জাতিক অঙ্গনে মাদুরোর অন্যতম কট্টর সমালোচক অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস চিফ লুইস আলমারগো বলেন, ‘তারা মানুষকে হত্যা ও জনগণের ওপর নির্যাতন চালিয়ে যেতে পারে না। তাদের এ অধিকার নেই।’
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বুধবার ভেনিজুয়েলা সংকট নিয়ে আলোচনা হবে বলে জানান কূটনীতিকরা।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
যুক্তরাষ্ট্রের অনুরোধে রুদ্ধদ্বার বৈঠকটি সকালবেলা অনুষ্ঠিত হবে।
গত ১ এপ্রিল বিক্ষুব্ধ বিরোধীরা নিকোলাস মাদুরোর ক্ষমতা আরো বাড়ানোর প্রচেষ্টার বিরুদ্ধে ভেনিজুয়েলার রাস্তায় নেমে আসে।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এক বিবৃতিতে বলেন, সোমবার পশ্চিমাঞ্চলীয় পেদরাজা শহরে বিক্ষোভ চলাকালে কিশোরটি মাথায় গুলি লাগলে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে সে মারা যায়।
বিভাগটি থেকে আরো বলা হয়, ৩১ ও ৩৩ বছর বয়সী আরো দুজন লোক মারা গেছে। সান অ্যান্টোনিও ডি লোস আল্টোস ও তাচিরা নগরীতে বিক্ষোভ চলাকালে তারা গুলিবিদ্ধ হয়।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!