1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

ভারতে প্রকাশ্যে গরু জবাই করে প্রতিবাদ

  • আপডেট হয়েছে : সোমবার, ২৯ মে, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

 

ভারতের কেরালা রাজ্যে প্রকাশ্যে গরু জবাই করার অভিযোগ ভারতীয় যুব কংগ্রেসের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে মামালা করেছে পুলিশ।

যুব কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য উত্তর কেরালার কানুর এলাকায় প্রকাশ্যে গুরু জবাই করে সেটির মাংস রান্না করে অনেকের মাঝে বিতরণ করেছে।

ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি গরু কেনা-বেচা বন্ধের যে নির্দেশ দিয়েছে সেটির প্রতিবাদে যুব কংগ্রেসের নেতারা প্রকাশ্যে গরু করলেন।

প্রকাশ্যে গরু জবাই করার একটি ভিডিও ছড়িয়ে যাবার পর এনিয়ে পুলিশ তৎপর হয়ে মামলা দায়ের করে।

তবে এ ঘটনার সাথে কতজন জড়িত ছিলেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোন ধারণা পাওয়া যাচ্ছে না।

পুলিশ বলছে, যেভাবে গরুটিকে প্রকাশ্যে জবাই করা হয়েছে তাতে জনসাধারণের অসুবিধার সৃষ্টি হয়েছে এবং সেজন্য তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বিরোধী দল কংগ্রেস-এর ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধি এ ঘটনার সমালোচনা করেছেন।

তিনি বিষয়টিকে ‘জঘন্য’ হিসেবে বর্ণনা করেন। ধারনা করা হচ্ছে গত শনিবার এ ভিডিওটি ধারণ করা হয়েছে।

সেদিন কেরালা রাজ্যের বিভিন্ন জায়গায় গরু কেনা-বেচা নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিক্ষোভ করে।

ভারতের কেরালা রাজ্যে গরুর মাংস বহুল প্রচলিত। কিন্তু গরু কেনা-বেচা বন্ধে সরকারী সিদ্ধান্ত নিয়ে অনেকেই ক্ষুব্ধ।

ভারতের অনেক রাজ্যে গরু জবাই নিষিদ্ধ হলেও কেরালা রাজ্যে গরু জবাই নিষিদ্ধ নয়।

কিন্তু তারপরেও অনেকে মনে করেন, এভাবে প্রকাশ্যে গরু জবাই প্রাণী হত্যার নৃশংসতাকে তুলে ধরে এবং যারা এ কাজ করেছে তাদের শাস্তি হওয়া দরকার।

২০১৪ সালে ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার ক্ষমতাসীন হবার পর গরু জবাই নিষিদ্ধ করার বিষয়ে নানা পদক্ষেপ নেয়া হয়।

হিন্দুরা গরুকে অতি পবিত্র মনে করে। গরু জবাইকে কেন্দ্র বেশ কিছু মুসলিমকে ভারতের বিভিন্ন রাজ্যে হত্যার অভিযোগ উঠেছে। উগ্র হিন্দুত্ববাদীরা এসব ঘটনার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!