1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

বুরুন্ডিতে আদেশ: ‘একসাথে থাকতে হলে বিয়ে করতে হবে’

  • আপডেট হয়েছে : রবিবার, ২৮ মে, ২০১৭
  • ৩৯ বার পড়া হয়েছে

 

মধ্য আফ্রিকান রাষ্ট্র বুরুন্ডিতে যেসব যুগল বিয়ে না করেই একসাথে বসবাস করছেন – তাদেরকে এ বছর শেষ হবার আগেই বিয়ে করার আদেশ দিয়েছে সরকার।

যারা এ নির্দেশ অমান্য করবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার।

দেশটির প্রেসিডেন্ট পিয়ের এনকুরুনজিজা সম্প্রতি ‘সমাজের নৈতিকতা প্রতিষ্ঠার’ যে অভিযান শুরু করেছেন তার আওতাতেই এ পদক্ষেপ।

তিনি বলেন, স্কুলে পড়া মেয়েদের গর্ভবতী হয়ে পড়ার ঘটনা খুব বেশি বেড়ে গেছে। অনেক পুরুষ বর্তমান অবস্থার সুযোগ নিচ্ছে – তারা একই সাথে একাধিক মেয়ের সঙ্গে থাকছে।

সরকারের একজন মুখপাত্র বলেছেন, জনসংখ্যা বিস্ফোরণ ঠেকানোর জন্য অনানুষ্ঠানিক সম্পর্কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া দরকারি হয়ে পড়েছে।

প্রেসিডেন্ট মি. এনকুরুনজিজা একজন নব্যরক্ষণশীল (বর্ন-এগেইন) খ্রিষ্টান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন গীর্জা এবং রাষ্ট্র-অনুমোদিত বিয়েই জনসংখ্যা বিস্ফোরণ ঠেকানোর উপায় এবং এটি দেশপ্রেমিকদের একটি কর্তব্যও বটে।

তবে এ আইন যারা ভঙ্গ করবে তাদের কি শাস্তি হবে তা স্পষ্ট নয়।

পিয়ের নামে একজন কৃষক – যিনি বিয়ে না করেও তার প্রেমিকার সাথে থাকছেন – বলেছেন, তাকে স্থানীয় কর্মকর্তারা ইতিমধ্যেই তাদের জরিমানার হুমকি দিয়েছেন, এবং বলেছেন, বিয়ে ছাড়া তাদের সন্তান হলে সে বিনামূল্যে শিক্ষা বা চিকিৎসার সুযোগ পাবে না।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!