1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের তথ্যমন্ত্রীর শুভেচ্ছা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ মে, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আগামীকাল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সকল গণমাধ্যমকর্মী, গবেষক ও উদ্যোক্তাকে শুভেচ্ছা জানিয়েছেন
দিবসটি উপলক্ষে আজ এক বার্তায় তথ্যমন্ত্রী বলেন, দিবসটি বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যময় এ কারণে যে, বাংলাদেশে এ মুহূর্তে গণমাধ্যম স্মরণকালের সবচেয়ে বেশি প্রসারমান ও স্বাধীনভাবে বিকশিত হচ্ছে।
‘বছরে প্রায় তিন হাজার পত্র-পত্রিকা প্রকাশনার পাশাপাশি রয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল, এফএম রেডিও এবং কণ্ঠহীনদের কণ্ঠস্বর বলে পরিচিত কমিউনিটি রেডিও। অনলাইন সংবাদপোর্টালের সংখ্যাও এখন প্রায় দু’হাজার।’
গণমাধ্যমের এই অভূতপূর্ব বিকাশকে এগিয়ে নেবার দায়িত্ব শুধু সরকারের একার নয় উল্লেখ করে ইনু বলেন, দেশের গণমাধ্যম ব্যক্তিত্ব, উদ্যোক্তা, গবেষক ও কর্মীবৃন্দ এ বিষয়ে অনেক বড় ভূমিকা রাখতে পারেন।
গণমাধ্যমের এ ব্যাপক বিকাশকে টেকসই ও প্রাতিষ্ঠানিকীকরণে তাদের সুচিন্তিত মতামত সরকারের আন্তরিক প্রচেষ্টাকে সার্থক করে তুলবে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft