1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের হিস্যা ক্রমান্বয়ে বাড়ছে : রাষ্ট্রপতি - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের হিস্যা ক্রমান্বয়ে বাড়ছে : রাষ্ট্রপতি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৯ মে, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

 

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, সঠিক পরিমাপ নিরূপণে উদ্ভাবিত নানাবিধ কলাকৌশল শিল্প উন্নয়নে ইতিবাচক অবদান রাখছে। বিশ্ববাণিজ্যে বাংলাদেশের হিস্যা ক্রমান্বয়ে বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, রপ্তানি পণ্যেও এখন বহুমাত্রিকতা আসছে।‘বিশ্ব মেট্রোলজি দিবস’ উপলক্ষে আজ শুক্রবার এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব মেট্রোলজি দিবস পালন করছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন।
আবদুল হামিদ বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও দারিদ্র্য দূরীকরণসহ সার্বিক জীবনযাত্রার মানোন্নয়নে সঠিক ওজন ও পরিমাপের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিকাশমান সমাজের চাহিদা পূরণে নিত্যনতুন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে এবং এই প্রযুক্তি ব্যবহারের প্রতিটি পর্যায়ে সঠিক পরিমাপের গুরুত্বও অপরিসীম।
তিনি বলেন, বৈজ্ঞানিক আবিষ্কার, নতুন-নতুন উদ্ভাবন, শিল্পের বিকাশ, আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক পরিবেশ সুরক্ষার জন্য পরিমাপ বিজ্ঞানের আবশ্যকতা অনস্বীকার্য। বিশ্বব্যাপী পরিমাপ বিজ্ঞানের উৎকর্ষ সাধনে আন্তর্জাতিক সংস্থাসমূহ অবিরাম কাজ করে চলেছে। যার সুফল সকলস্তরের মানুষ ভোগ করছে।
রাষ্ট্রপতি বলেন, ‘আমি আশা করি বিএসটিআই আন্তর্জাতিক মান সংস্থাসমূহের সাথে সংগতি রেখে এগিয়ে যাবে এবং বাংলাদেশকে বিশ্বে উজ্জ¦লভাবে তুলে ধরবে।’
রাষ্ট্রপতি বলেন, তিনি মনে করেন, ওজন ও পরিমাপ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা বিআইপিএম এবং ওআইএমএল’র যৌথ উদ্যোগে নির্ধারিত এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য ‘পরিমাপ পরিবহণের নিয়ন্ত্রক’-যা অত্যন্ত সময়োপযোগী ও যথার্থ হয়েছে।
তিনি বলেন, দিবসটি পালনের মধ্য দিয়ে পরিমাপ বিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে। রাষ্ট্রপতি ‘বিশ্ব মেট্রোলজি দিবস-২০১৭’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!