1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বিএনপি সমঝোতার দরজা বন্ধ করে দিয়েছে: ওবায়দুল কাদের - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

বিএনপি সমঝোতার দরজা বন্ধ করে দিয়েছে: ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৯ মে, ২০১৭
  • ৬৫ বার পড়া হয়েছে

৫ জানুয়ারির নির্বাচনের পরে বোমা মেরে মানুষ হত্যা করে বিএনপি সমঝোতার দরজা বন্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ আগামীকাল শনিবার থেকে আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনের প্রস্তুতির জন্য আওয়ামী লীগ বর্ধিত সভার আয়োজন করেছে শনিবার। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতা-কর্মীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এর মাধ্যমে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতির সর্বাত্মক কাজ শুরু করবো আমরা।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির মহাসচিব বলছেন সমঝোতা করতে। ৫ জানুয়ারির নির্বাচনের পরে বোমা মেরে মানুষ হত্যা করে সমঝোতার দরজা তো আপনারা বন্ধ করে দিয়েছেন। সর্বশেষ কোকো মারা যাওয়ার পর খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাকে অপমান করে ফিরিয়ে দিয়েছেন। এরপর আপনারো কিভাবে সমঝোতার আশা করেন?’

যেসব এমপি-মন্ত্রীরা দলীয় অনুষ্ঠানে আসার প্রতিশ্রুতি দিয়ে আসেন না, আগামীতে সেসব নেতাদের অনুষ্ঠানে দাওয়াত না দিতে যুবলীগকে পরামর্শ দিয়েছেন ওবায়দুল কাদের।

প্রসঙ্গত, বৃহস্পতিবার শিল্পকলা একাডেমিতে যুবলীগের এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম। কিন্তু তিনি অনুষ্ঠানে আসেনি।

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক হারুন উর রশিদ প্রমুখ।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!