1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ অতিরিক্ত ফি আদায় নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সতর্কতা স্থানীয় ক্লিনিক রক্ষায় সন্তান জন্মদানে ১ হাজার ইউরো বোনাস দিচ্ছে ফরাসি শহর জুলাই হত্যাকাণ্ডের খুনিদের ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য : প্রেস সচিব চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি বাতিলের দাবীতে ঢাকার কর্মসূচিতে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ ও সমাবেশ

বিএনপির ভিশনে আ.লীগ ভয় পাচ্ছে: আমির খসরু

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১২ মে, ২০১৭
  • ৩৫ বার পড়া হয়েছে

বিএনপির ‘ভিশন ২০৩০’ এ আওয়ামী লীগ ভয় পাচ্ছে, বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমাদের ভিশন, পরিকল্পনা থাকতেই পারে। কিন্তু তার আগের তারা (আওয়ামী লীগ) এটাকে ধাপ্পাবাজি ও ভাওতাবাজি বলছে। এসব কথা বলে তারা নিজেদেরকে নিজেরাই বোকা বানিয়েছে। আসলে তারা এই ভিশন নিয়ে নার্ভাস ফিল করছে।

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে আমির খসরু বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে আইনের শাসন রাষ্ট্রের উন্নয়ন করা যায়, সেগুলো আমাদের ভিশনে রয়েছে। দয়া করে ভিশনটি পড়ুন অনেক কিছু শিখতে পারবেন। আপনাদের চোখ তো সব সময় পিছনে থাকে।

বিএনপির এই নেতা বলেন, একটি রাষ্ট্র গণতন্ত্র ছাড়া চলতে পারে না। সেই গণতন্ত্রের জন্য আমরা যখন স্বাধীনতার ৪৬ বছর পরে আন্দোলন করি তখন আমরা জাতি হিসেবে অপমানিত হই।

আজকের বাংলাদেশ যে উন্নয়নে এসে পৌঁছেছে তা বিএনপির সংস্কারের কারণে বলে দাবি করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, দেশে গণতন্ত্র, আইনের শাসন, বাক স্বাধীনতা সব কিছুই অনুপস্থিত। এজন্য অনতিবিলম্বে জাতীয় ঐক্য প্রয়োজন।

আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্ত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গণি, মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ও বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ। সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft