1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

বনানী ধর্ষণ: নাঈম আশরাফ সাত দিনের রিমাণ্ডে, জবানবন্দি দিলেন শাফাত ও সাদমান

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার বনানীতে জন্মদিনের পার্টিতে ডেকে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সর্বশেষ আটক হওয়া নাঈম আশরাফের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার রাতে ঢাকার কাছে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতারের পর আজ তাকে আদালতে উপস্থাপন করে দশ দিনের রিমান্ড আবেদন করেছিলো পুলিশ।

এদিকে এর আগেই সকালে অতিরিক্ত পুলিশ কমিশনার ও পুলিশের কাউন্টার-টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম মহানগর পুলিশ কার্যালয়ে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানান যে ধর্ষণের ঘটনায় নাঈম আশরাফের ভূমিকাই বেশি ছিলো।

পরে আদালতে পুলিশ যে প্রতিবেদন জমা দিয়েছে তাতেও বলা হয়েছে যে নাঈম আশরাফ সরাসরি ধর্ষণে অংশ নিয়েছে।

তবে আদালতে মি. আশরাফের আইনজীবী আবদুর রহমান হাওলাদার এ অভিযোগ সত্যি নয় বলে দাবি করেন।

গত ২৮শে মার্চ বনানীর একটি হোটেলে দুই ছাত্রী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেন ৬ই মে থানায় দায়ের করা মামলায়।

মামলার মোট পাঁচ জন আসামীর মধ্যে চারজনকে আগে গ্রেফতার করা হয়েছিল, এবং গ্রেফতারের পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে।

নাঈম আশরাফ একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কর্ণধার। মামলার এজাহারে তার নাম নাঈম আশরাফ হলেও পুলিশ তাকে এস এম হালিম নামেও চিহ্নিত করেছে।

ওদিকে, মামলার অভিযুক্ত শাফাত আহমেদ ও সাদমান সাকিফকে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। এরপর ঐ দুজন এ ঘটনায় আদালতে আজ জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!