সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

বনানীতে ধর্ষণের শিকার আমি নই

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ মে, ২০১৭
  • ৭১ বার পড়া হয়েছে

বনানীতে দুই তরুণী ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করার পর আসামি নাঈম আশরাফের সঙ্গে একটি সেলফি নিয়ে বিপাকে পড়েছেন মডেল ও অভিনেত্রী রাহা তানহা খান। ধর্ষণের শিকার দুই তরুণীর একজন রাহা এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিব্রতকর অবস্থায় পড়েন রাহা।

অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী রাহা তানহা খান। তিনি বলেন, এমন গুজব কেন ছড়িয়েছে, কারা ছড়িয়েছে জানি না। নেহা কাক্কারের কনসার্টের সময় নাঈম আশরাফের সঙ্গে আমার কথা হয়েছে। সে সময় নাঈম আশরাফ আমার সঙ্গে একটি সেলফি তোলে। এখন এই সেলফিটি ফেসবুকে ছড়িয়ে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। মিডিয়ায় কাজ করি, অনেকেই দেখা হলে ছবি তুলতে চায়। তখন তো আর কে ভালো, কে মন্দ বিচার করা যায় না।

উল্লেখ্য, কুমার বিশ্বজিতের ৮টি গান নিয়ে নির্মিত মিউজিক্যাল চলচ্চিত্র ‘সারাংশে তুমি’ তে অভিনয় করেছেন রাহা। এ ছাড়া ‘অভয় দ্য সাইক্লোন’ নামে একটি ছবিতে সম্প্রতি অভিনয় করেছেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft