1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ মে, ২০১৭
  • ৭৮ বার পড়া হয়েছে

এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুলনেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বুধবার ধর্মপুর ডি ডি এম উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা  ফজিলাতুলনেছা মুজিব প্রাথমিক বিদ্যালয়ের ইউনিয়ন পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । এতে বত্রিশটি দলের মধ্যে চারটি দল অংশ গ্রহণ করে। ফাইনাল খেলায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ভেলারায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে  বোয়ালী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপর দিকে বঙ্গমাতা ফজিলাতুলনেছা মুজিব ফুটবল টুর্নামেন্টে ভেলারায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৪-৩ গোলে ধর্মপুর পি এন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয় চ্যাম্পিয়ন হয়। পরে বিজয় ও বিজিত দলের মাঝে ট্রফি তুলে দেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার খায়রুল ইসলাম, সুন্দরগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুল মালেক, জামিলা আক্তার, খাতিজা বেগম, সালেহা খাতুন, আনছার উদ্দিন, পনির উদ্দিন, হোসেনে আরা খাতুন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক কামরুজামান ও আলমগীর হোসেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft