1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

বগুড়ায় ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ৬৮ বার পড়া হয়েছে

বগুড়া নাটোর সড়কে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক স্কুল ছাত্রী নিহত ও অপর এক স্কুল ছাত্রী আহত হয়েছে। নিহত ছাত্রীর নাম হাবিবা খাতুন (১৩) । আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী জানান, স্থানীয় রণবাঘা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী হাবিবা খাতুন (১৩) ও নুপুর খাতুন (১৩) সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে বগুড়া-নাটোর সড়কের কৈডালা মোড় (টিটির মোড়) নামক স্থানে পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই হাবিবা খাতুন মারা যায়। নিহত হাবিবা নন্দীগ্রাম উপজলার কৈডালা গ্রামের সারফুল হকের কন্যা। গুরুতর আহত অবস্থায় নুপুর খাতুনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে। সে একই গ্রামের নজরুল ইসলামের কন্যা।
ট্রাকটি পুলিশ আটক করেছে। চালক ও হেল্পার পালিয়ে গেছে। নিহত হাবিবা খাতুনের লাশ শজিমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!