1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফেসবুক প্রধান জাকারবার্গকে বাড়িতে পেয়ে মুগ্ধ আমেরিকান দম্পতি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ মে, ২০১৭
  • ৭৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের একটি শহর নিউটন ফলস্।

এখানেই থাকেন ড্যানিয়েল মুর এবং তার স্ত্রী লিসা।
শুক্রবার সন্ধ্যায় তারা ডিনারের জন্য তৈরি হচ্ছিলেন।
খেতে বসার ১৫ মিনিট আগে তাদের জানানো হয় যে তাদের সাথে ডিনার খেতে আসছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তারা তো অবাক।
পরে পুরো ঘটনা জানালেন মি. মুর।
তিনি বললেন, ফেসবুক প্রধান তার কর্মচারীদের বলেছিলেন তিনি এমন একজনের সাথে দেখা করতে চান যারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগে বারাক ওবামাকে ভোট দিলেও এবার ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন।
সেইমতো ফেসবুকের কর্মচারীরা অনেক খোঁজ করে মুর দম্পতিকে আবিষ্কার করে।
কিন্তু তাদের জানানো হয় যে তাদের সাথে দেখা করতে চান ক্যালিফোর্নিয়ার একজন ধনী ব্যবসায়ী, যিনি সমাজসেবার সাথে জড়িত।
অতিথির পরিচয়ও গোপন রাখা হয়।
এরপর মি. মুর শুক্রবার ডিনারের আয়োজন করলে ১৫ মিনিট আগে জানানো হয় যে এই গোপন অতিথির নাম মার্ক জাকারবার্গ।পরে নিজের ওয়েবসাইটের মাধ্যমে মি. জাকারবার্গ তার আতিথেয়তার জন্য মুর দম্পতিকে ধন্যবাদ জানান।
মি. মুরও ফেসবুকের মাধ্যমে তার অতিথির প্রশংসা করেন।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে সফর করার ওপর গত জানুয়ারি মাসে মার্ক জাকারবার্গ নিজেকে একটি চ্যালেঞ্জ দিয়েছেন।
এরপর থেকেই তিনি বিভিন্ন স্টেটে ঘুরে বেড়াচ্ছেন।
তবে এই ঘোরাঘুরির মাধ্যমে তিনি ভবিষ্যতে রাজনৈতিক কেরিয়ার শুরু করতে চান কিনা, তা নিয়ে জল্পনাকল্পনাও চলছে। বিবিসি বাংলা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!