1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
প্রাত্যহিক জীবনে পরিমাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে : শেখ হাসিনা - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ইফতার বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

প্রাত্যহিক জীবনে পরিমাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে : শেখ হাসিনা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৯ মে, ২০১৭
  • ৭১ বার পড়া হয়েছে

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যবসা-বাণিজ্যসহ প্রাত্যহিক জীবনে পরিমাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ‘বিশ্ব মেট্রোলজি দিবস’ উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, উৎপাদনের কাঁচামাল থেকে শুরু করে বিক্রয়-বিতরণ পর্যন্ত প্রতিটি স্তরে মালামাল পরিবহণে পরিমাপ তাৎপর্যপূর্ণ অবদান রাখছে। এ লক্ষ্যে ইন্টারন্যাশনাল মেট্রোলজি ইনিস্টিটিউটগুলো মালামাল পরিবহণের ক্ষেত্রে নতুন-নতুন পরিমাপ কৌশল তৈরি ও কার্যকর করার মাধ্যমে উন্নত পরিমাপ-বিজ্ঞানের জন্য অবিরামভাবে কাজ করে যাচ্ছে। এরফলে আবিষ্কার হয়েছে হাইড্রোজেন ফুয়েল সেল, বৈদ্যুতিক গাড়ি বা নতুন প্রজন্মের জ্বালানি সাশ্রয়ী যাত্রীবাহী জেট।
পরিমাপের আন্তর্জাতিক সংস্থা বিআইপিএম এবং ওআইএমএল’র সদস্যভুক্ত দেশগুলোর ন্যায় বাংলাদেশেও প্রতি ব্যছরের মতো এবারও বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ কওে শেখ হাসিনা বলেন,বিশ্ব মেট্রোলজি দিবসের এবারের প্রতিপাদ্য ‘পরিমাপ পরিবহণের নিয়ন্ত্রক’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী হয়েছে।
প্রধানমন্ত্রী তাঁর বাণীতে উল্লেখ করেন, সমগ্র বিশ্বে পরিমাপের ক্ষেত্রে গ্রহণযোগ্য একটি অভিন্ন আন্তর্জাতিক পদ্ধতি চালুর লক্ষ্যে ১৮৭৫ সালের ২০ মে ফ্রান্সের প্যারিসে ‘মিটার কনভেনশন চুক্তি’ স্বাক্ষরের মাধ্যমে বিআইপিএম প্রতিষ্ঠিত হয়। উক্ত আন্তর্জাতিক পদ্ধতি বাস্তবায়নের লক্ষ্যে পরবর্তীতে ১৯৫৫ সালে ওআইএমএল প্রতিষ্ঠিত হয়।
শেখ হাসিনা বলেন, ‘আমি আশা করি, বিএসটিআই’র মেট্রোলজি বিভাগ পরিমাপের সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতার স্বাক্ষর রাখবে।’
তিনি বিশ্ব মেট্রোলজি দিবসের সার্বিক সাফল্য কামনা করেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!