1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পলাশবাড়ীতে একটি বাড়ী একটি খামার প্রকল্পের সভাপতি ও ম্যানেজারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৯ মে, ২০১৭
  • ৯৬ বার পড়া হয়েছে

খরববাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারমূলক ব্রান্ডিং প্রকল্প “একটি বাড়ি একটি খামার প্রকল্পের” নতুন সমিতির সভাপতি ও ম্যানেজারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন কালে বক্তব্য রাখেন,  উপজেলা নিবাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল  হোসেন। তিনি বলেন এ প্রকল্প দেশের ১০টি তারকা চিহ্নিত প্রকল্পের পরীক্ষিত একটি যুগোপযোগী সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী আজ দেশের মানুষ স্বল্পসময়ের মধ্যে এ প্রকল্পের সুবিধা ভোগ করছে। সারা বাংলাদেশের সাথে আমাদের উপজেলার জনগণ এ সুবিধা পাচ্ছে। আমরা যদি এ প্রকল্পে সঠিকভাবে ভাবে কাজ করি তাহলে আপনারা সকলেই এর সুফল ভোগ করতে পারবেন। তার সাথে ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ স্থায়ীরূপ দিতে এ প্রকল্পের সংশ্লিষ্ট সকলেই যথেষ্ট ভূমিকা রাখতে হবে। আরো বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ সবুর মিঞা।

প্রশিক্ষণ কর্মসূচীর কোর্স পরিচালক অনুষ্ঠানের সভাপতি মাহফুজার রহমান তার স্বাগত বক্তব্যে বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে এ প্রকল্পের কোন বিকল্প নেই। এ প্রকল্প বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে।

মডেল বিশ্বের বেশ কয়েকটি দেশ এ প্রকল্প গ্রহণ করেছে। দারিদ্র বিমোচনে সফল এ প্রকল্পের মাধ্যমে অত্র উপজেলার সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়ন ঘটবে। আগামীতে এ ধারা বজায় রাখলে প্রকল্পের সফলতা আসবে। অনুষ্ঠানটি সঞ্চালন করেন একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলার অফিসের কম্পিটার অপারেটর-কাম-হিসাব সহকারী  রেজওয়ান রসুল সৌরভ। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার প্রকল্পের নতুন সমিতির ৫০ জন সভাপতি ও ম্যানেজার অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!