1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

নাটোরে ৩৫ কোটি টাকা ব্যয়ে ১২১টি কালভার্ট নির্মাণ করা হচ্ছে

  • আপডেট হয়েছে : শনিবার, ৬ মে, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ১২১টি কালভার্ট নির্মাণ করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে জেলার ৭টি উপজেলায় এসব কালভার্ট নির্মাণ করা হচ্ছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা যায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় চলতি অর্থ বৎসরে ৮ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নাটোর সদর উপজেলায় ২৪টি, ৭ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে সিংড়া উপজেলায় ১৯টি, ৬ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নলডাঙ্গা উপজেলায় ২১টি, ৪ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে বড়াইগ্রাম উপজেলায় ১৬টি, ৩ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে গুরুদাসপুর উপজেলায় ১৭টি, ৩ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে লালপুর উপজেলায় ১৫টি এবং ২ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে বাগাতিপাড়া উপজেলায় ৯টি কালভার্ট নির্মাণ করা হচ্ছে। চলতি অর্থ বৎসরের মধ্যে গ্রামীণ রাস্তায় ১৫ মিটার পর্যন্ত এসব কালভার্টের নির্মাণ কাজ সমাপ্ত হবে বলে আশা করা হচ্ছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান বাসসকে জানান, এসব কালভার্ট নির্মাণের ফলে আবাদি জমির জলাবদ্ধতা সমস্যার নিরসন হওয়ার মধ্য দিয়ে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে উৎপাদিত ফসল খুব সহজেই কৃষকরা বাজারজাতকরণের সুফল পাবেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!