1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

নাইজেরিয়ায় অপহৃত ৮০ স্কুলছাত্রীকে মুক্তি দিল জঙ্গি গোষ্ঠী বোকো হারাম

  • আপডেট হয়েছে : রবিবার, ৭ মে, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

চিবোক গার্ল হিসেবে পরিচিত নাইজেরিয়ার এই মেয়েদেরকে অপহরণের ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভের জন্ম দেয় এবং সামাজিক মাধ্যমে তাদের মুক্তির দাবিতে ক্যাম্পেইন চলে।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে মোট ২৭৬ জন মেয়েকে অপহরণ করেছিল বোকো হারাম। সরকারের সাথে আলোচনার ভিত্তিতে এই ৮০ জনকে মুক্তি দেয়া হল তিনবছর পর।

কিন্তু এখনও ১৯৫টি মেয়ে নিখোঁজ। ২০১৪ সালের এপ্রিলে চিবুকের সরকারি স্কুলে বোকো হারাম জঙ্গিরা হামলা চালালে ৫০ জনের মত মেয়ে পালাতে সক্ষম হয়।

গত বছর রেডক্রসের মাধ্যমে আলাপ-আলোচনার পর ২১ জনকে মুক্তি দেয়া হয়েছিল।

এইসব মেয়েদের ফিরিয়ে আনার ক্যাম্পেইনকে সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং অন্য অনেক হলিউড তারকা সমর্থন করেন।

চিবোকের অপহৃত মেয়েদের বেশিরভাগই খ্রিস্টান ধর্মের অনুসারী।কিন্তু তাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে এবং অপহরণকারীদের বিয়ে করতে বাধ্য করা হয়।

২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বিশাল এলাকা দখল করে ইসলামী খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করে আসা বোকো হারাম গত কয়েকবছরে হাজার হাজার মানুষকে অপহরণ করেছে।

আর হত্যা করেছে ৩০ হাজার এর বেশি মানুষকে ।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!