1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে : পানি সম্পদ মন্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩০ মে, ২০১৭
  • ৩৭ বার পড়া হয়েছে

 

পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, দেশের নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। এ লক্ষ্যে দেশের ২৩টি বড় নদী খননের প্রকল্প গ্রহণ করা হয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নুরজাহান বেগমের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
সরকারি দলের সদস্য এ কে এম রহমতুল্লাহর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের অন্যতম প্রধান নদী যমুনা, গঙ্গা/পদ্মা ভাঙ্গন রোধে সরকার ‘ফ্লাড এন্ড রিভার ব্যাঙ্ক ইরোসান রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এফআরইআরএমআইপি)’ শীর্ষক একটি মেগা প্রকল্প গ্রহণ করেছে।
তিনি বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় প্রকল্পটি ২০১৪-১৫ অর্থবছরে শুরু হয়ে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত সময়ে মোট ৩টি পর্যায়ে বাস্তবায়িত হবে। ৩টি পর্যায়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সর্বমোট ২৫৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা এবং নেদারল্যান্ড সরকার ১৫ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান সহায়তা প্রদান করবে।
মন্ত্রী বলেন, দেশব্যাপী ৮৯ দশমিক ২৪৬ কিলোমিটার নদী তীর সংরক্ষণমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে ‘বাংলাদেশের নদী তীর সংরক্ষণ’ শীর্ষক প্রকল্প এবং ৩৪ দশমিক ৬০৯ কিলোমিটার সীমান্ত নদী সংরক্ষণের লক্ষ্যে ‘সীমান্ত নদী সংরক্ষণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্প প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!