1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন
২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ অতিরিক্ত ফি আদায় নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সতর্কতা স্থানীয় ক্লিনিক রক্ষায় সন্তান জন্মদানে ১ হাজার ইউরো বোনাস দিচ্ছে ফরাসি শহর জুলাই হত্যাকাণ্ডের খুনিদের ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য : প্রেস সচিব চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি বাতিলের দাবীতে ঢাকার কর্মসূচিতে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ ও সমাবেশ

দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করলেই উন্নয়ন কর্মকান্ড অর্থবহ হবে : ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ মে, ২০১৭
  • ৩৪ বার পড়া হয়েছে

 

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, দেশের মানুষ ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করলেই উন্নয়ন কর্মকান্ড অর্থবহ হবে।
তিনি আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ একটি কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকদের সাথে কেন্দ্রীয় দপ্তর বিভাগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছেন। আর আপনারা মানুষের সাথে ভালো আচরণ ও ভাল কাজ করুন।’ ‘তাহলে দেশের মানুষ আবার ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করবে। আর সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড অর্থবহ হবে।’
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন জেলা ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপ দপ্তর সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
আগামী নির্বাচন আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের জনগণ আওয়ামী লীগকে চায়। আপনাদের আচারণে জনগণ যদি অসন্তুষ্ট হয় তাহলে ভোটের রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।
তিনি বলেন, সরকারের উন্নয়নের ভোটকে খারাপ আচরণ দিয়ে নষ্ট করা হলে দলের জন্য তা হবে সত্যিকারের জন্য দুর্ভাগ্যজনক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে দেশের আইসিটি বিপ্লবের রূপকার হিসেবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের কাছে গ্রহণযোগ্য ইলেকট্রনিক ভোটিং মেশিন(ইভিএম) আমাদের দেশেও চালু করতে হবে। নির্বাচন কমিশন (ইসি) কে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা ভিশন দেবে কিন্তু লেটেস্ট টেকনোলজি মানবে না তা হতে পারে না। আর কি কারণে ইভিএম গ্রহনযোগ্য নয়, তা বিএনপিকে স্পষ্ট করতে হবে।
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, গোয়েন্দা সংস্থার নির্দিষ্ঠ তথ্যের ভিত্তিতে বিএনপির গুলশান কার্যালয়ে অভিযান চালিয়েছে।
বিএনপি এ অভিযানের সাথে গণতন্ত্রের সম্পর্ক খোঁজার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকারের সময়ে আওয়ামী লীগের কার্যালয়ে পুলিশের নির্যাতন এবং সিআরইয়ের কার্যালয়ে সিলগালার বিষয় দেশের মানুষ ভুলে যায়নি।
দেশে রক্তাক্ত গণতন্ত্রের দৃষ্টান্ত কারা স্থাপন করেছে তা তিনি বিএনপির নেতাদের কাছে জানতে চান।
ওবায়দুল কাদের কোন কোন জেলা, উপজেলা ও মহানগরে দলীয় কার্যালয় নেই তা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকদের কাছে জানতে চান। যে সব জেলা, উপজেলা ও মহানগর আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় নেই তা কেন্দ্রীয় কার্যালয়ে লিখিতভাবে জানানোর জন্য তাদের প্রতি অনুরোধ জানান।
সভায় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. দীপুমণি, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে আওয়ামী গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ ইনফরমেশন জেলা দপ্তর সম্পাদকদের এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft