1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

দুই দিনের সফরে সোমবার অস্ট্রিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ২৮ মে, ২০১৭
  • ৩৩ বার পড়া হয়েছে

20

 

আনবিক শক্তি সংস্থার টেকনিক্যাল সহযোগিতা বিষয়ক আর্ন্তজাতিক সম্মেলনে যোগ দিতে সোমবার দুই দিনের সফরে অস্ট্রিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১০১১ ভিভিআইপি ফ্লাইটে অস্ট্রিয়ার ভিয়েনার উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী।

স্থানীয় সময় বিকেল আড়াইটার দিকে ভিয়েনা আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিমানবন্দরে অস্ট্রিয়া সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধি ছাড়াও অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ভিয়েনায় জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবু জাফর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সফরকালীন আবাসস্থল হোটেল ইম্পেরিয়ালে যাবেন।

সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী অস্ট্রিয়ায় বাংলাদেশি কমিউনিটির নেতাদের সঙ্গে ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার টেকনিক্যাল সহযোগিতা কর্মসূচি: ৬০ বছর পেরিয়ে- উন্নয়নে অবদান শীর্ষক আর্ন্তজাতিক সম্মেলনে যোগ দেবেন।

বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আর্ন্তজাতিক আনবিক শক্তি সংস্থার মহাপরিচালক বৈঠকে মিলিত হবেন।

দুইটার দিকে Federal Chancellery তে Austrian Federal Chancellor His Excellency Christian Kern এর সঙ্গে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। পরে যৌথ বিবৃতি দেবেন তারা।

বিকেল সাড়ে তিনটার দিকে Federal Presidency তে Austrian Federal President H.E. Mr. Alexander Van Der Bellen এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১০১২ ভিভিআইপি ফ্লাইটে ভিয়েনা আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

বুধবার সকাল সাড়ে ৭টায় (বাংলাদেশ সময়) প্রধানমন্ত্রীর হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!