1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
দশম জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন সমাপ্ত - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল ‘আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দশম জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন সমাপ্ত

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ মে, ২০১৭
  • ৬৬ বার পড়া হয়েছে

দশম জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন আজ শেষ হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অধিবেশন সমাপ্তি সম্পর্কিত ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশন আজ শেষ করেন।
এর আগে আজ সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী ভাষণ দেন। এছাড়া বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ সমাপনী বক্তব্য দেন।
এ অধিবেশন ছিল বছরের দ্বিতীয় অধিবেশন।
স্পিকার এই অধিবেশনে সরকার ও বিরোধীদল নির্বিশেষে সবাইকে কার্যকর ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান।
স্পিকার সংসদ অধিবেশন পরিচালনায় সহযোগিতা করায় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা, মন্ত্রী সভার সদস্যবৃন্দ, চিফ হুইপসহ হুইপগণ, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, সকল সংসদ সদস্য, ডেপুটি স্পিকার ও সভাপতিমন্ডলীর সদস্য, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এদিকে দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশন গত ২ মে শুরু হয়। মোট ৫ কার্যদিবসের সংক্ষিপ্ত এ অধিবেশনে ২ টি বিল পাস হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ১৫১ টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো থেকে ৯ টি গৃহীত নোটিশের মধ্যে ৩টি আলোচিত হয়। এছাড়া ৭১(ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ছিল ৪৫টি।
এছাড়া এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ৫৪টি প্রশ্ন পাওয়া যায়। তার মধ্যে তিনি ১৫টি প্রশ্নের উত্তর দেন। মন্ত্রীদের জন্য আনা ৮৪৩টি প্রশ্নের মধ্যে ৩৩০টি প্রশ্নের জবাব দেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!