1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ঢাকার ক্রিকেট ম্যাচে চার বলে ৯২ রান দেওয়া বোলার সুজন ও লালমাটিয়া ক্লাব নিষিদ্ধ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

ঢাকার ক্রিকেট ম্যাচে চার বলে ৯২ রান দেওয়া বোলার সুজন ও লালমাটিয়া ক্লাব নিষিদ্ধ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ মে, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

 

বাংলাদেশে ঘরোয়া এক ক্রিকেট ম্যাচে ৪ বলে ৯২ রান দেওয়া বোলার সুজন মাহমুদ দশ বছরের জন্য নিষিদ্ধ। আজীবন নিষিদ্ধ হয়েছে লালমাটিয়া ক্লাব। একই ধরনের অপরাধে নিষিদ্ধ হয়েছে ফিয়ার ফাইটার্স ক্লাব এবং তার বোলার তাসনিম।

এপ্রিলের ১১ তারিখ ঢাকার দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের এক ম্যাচে এক ওভারের প্রথম চার বলে ৯২ রান হওয়ার ঘটনা দেশ ছাড়িয়ে বিদেশের মিডিয়াতেও তোলপাড় তোলে।
লালমাটিয়া ক্লাবের বোলার সুজন মাহমুদ প্রতিপক্ষ এক্সিওম ক্রিকেটারদের বিরুদ্ধে বল করতে গিয়ে নো-বল এবং ওয়াইড বলের বন্যা বাধিয়ে দেন। চার বলে ওয়াইড করেন ৬৫ বার। রান গিয়ে দাঁড়ায় ৯২।
এই কেলেঙ্কারি সোশ্যাল মিডিয়া এবং স্থানীয় কয়েকটি মিডিয়াতে আসলে তা নিয়ে বিস্ময় এবং ক্ষোভের সৃষ্টি হয়। লালমাটিয়া ক্লাবের পক্ষ থেকে বলা হয় আম্পায়ারের সিদ্ধান্তে প্রতিবাদে বোলার এই কাণ্ড করেছেন।ঐ ঘটনার পর জানা যায় আগের দিনও এক ম্যাচে একই কেলেঙ্কারি হয়েছে। ফিয়ার ফাইটার্স নামের এক ক্লাবের বোলার তাসনিম আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে ১ ওভার ১ বলে ওয়াইড আর নো বল করে ৬৯ রান দেন।
হৈচৈ হওয়ার পর এক তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি। কমিটির রিপোর্টের ভিত্তিতে আজ (মঙ্গলবার) দুই ক্লাব এবং অভিযুক্ত দুই বোলার, কোচ, অধিনায়ক এবং দুই আম্পায়ারের বিরুদ্ধে দণ্ড ঘোষণা করা হয়।
বোলার সুজন মাহমুদ এবং তাসনিমকে ক্রিকেট থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
লালমাটিয়া ক্লাব এবং ফিয়ার ফাইটার্সকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
ঐ দুই ক্লাবের ম্যানেজার, কোচ এবং অধিনায়ক নিষিদ্ধ হয়েছেন পাঁচ বছরের জন্য।
আর বিতর্কিত ঐ দুই ম্যাচের আম্পায়াররা নিষিদ্ধ হয়েছেন ৬ মাসের জন্য।সূত্র- বিবিসি বাংলা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft