1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

ঝুঁকি নিয়ে পারাপার বাঁশের সাঁকো একমাত্র ভরসা দশ গ্রামবাসির

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ মে, ২০১৭
  • ৬৭ বার পড়া হয়েছে

এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ নড়বড়ে বাঁশের সাঁকো সুন্দরগঞ্জ উপজেলায় তারাপুর ইউনিয়নের চরাঞ্চলবাসির এখন একমাত্র ভরসা। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন পথচারীগণ। তারাপুর ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তার শাখা নদী ও তাম্বুলপুর ছড়ার উপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে দীর্ঘদিন থেকে পারাপার হচ্ছেন ওই ইউনিয়নের ১০টি গ্রামের মানুষজন। স্থানীয় ব্যক্তিবর্গের উদ্দ্যোগে এবং স্বেচ্ছা শ্রমের ভিক্তিতে আজ থেকে ৮ বছর আগে নির্মাণ করা হয় ওই বাঁশের সাঁকো। মাঝে-মাঝে মেরামত করা হয়েছিল। বর্তমানে সাঁকোটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। মঙ্গলবারের কাল বৈশাখী ঝড়ে সাঁকোটির একটি অংশ লন্ড-ভন্ড হয়ে যায়। যার কারণে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীগণ। স্থানীয় আব্দুর রাজ্জাক জানান- দীর্ঘ ২০ বছর ধরে ওই ছড়ার উপর বাঁশের সাঁকো দিয়ে পারাপার করছেন সাধারণ জনগণ। কিন্তু আজ পর্যন্ত ওই ছড়ার উপর ব্রিজ নির্মাণ করা হয়নি। আমরা এলাকাবাসী বহুবার স্থানীয় এমপি ও ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের আবেদন করেছিলাম। সরকারি-বেসরকারিভাবে ব্রিজ নির্মাণের কোন উদ্দ্যোগ গ্রহণ না করায় আমরা এলাকাবাসী মিলে বাঁশ, কাঠ সংগ্রহ করে স্বেচ্ছাশ্রম দিয়ে সাঁকোটি নির্মাণ করে তার উপর দিয়ে যাতায়াত করে আসছি। তিনি আরও বলেন-যোগাযোগ ব্যবস্থা না থাকায় চরাঞ্চলের ১০টি গ্রামের স্কুল, মাদ্রাসা ও কলেজ পড়–য়া শিক্ষার্থীরা পায়ে হেঁটে এবং সাইকেল নিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাফেরা করে আসছে। লাঠশালার চরের ব্যবসায়ী মাইদুল ইসলাম জানান-ছড়া উপর ব্রিজ না থাকায় ১০ কিলোমিটার পথ ঘুরে মালামাল নিয়ে আসতে হচ্ছে। ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু জানান-ছড়াটি পার্শ্ববতী পীরগাছা উপজেলা ও সুন্দরগঞ্জ উপজেলার সীমানার মধ্যে হওয়ায় ব্রিজ নির্মাণ নিয়ে জটিলতা রয়েছে। এনিয়ে আমি উপজেলা প্রকৌশলী সাথে কয়েক দফা যোগাযোগ করেছি। তিনি বলেন-ব্রিজটি নির্মাণ হলে ২ উপজেলার মধ্যে সেতু বন্ধন তৈরি হবে। উপজেলা প্রকৌশলী আবুল মুনছুর জানান-বিষয়টি আমি জেনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!