1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
চট্রগ্রামে মধ্যরাতে দু’গ্রুপের গোলাগুলিতে যুবলীগ নেতা নিহত - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তারুণ্যের দীপ্তিতে বদলে যাচ্ছে তারাগঞ্জ: ইউএনও মনাব্বর হোসেনের কর্মতৎপরতায় জনসেবায় নতুন দিগন্ত। পলাশবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন সাদুল্লাপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা

চট্রগ্রামে মধ্যরাতে দু’গ্রুপের গোলাগুলিতে যুবলীগ নেতা নিহত

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ মে, ২০১৭
  • ৭০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সন্দ্বীপে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল রানা বাবুল (৩২) প্রকাশ ওরফে ভোতা বাবলু গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পৌর সদরে সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতার সমর্থক মিশু এবং বাবলু গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ হয়।

রাত ১২ টা থেকে শুরু হওয়া দু’গ্রুপের গোলাগুলির এক পর্যায়ে বাবলু গুলিবিদ্ধ হয়ে মারা যান। বুধবার (১৭ মে) সকালে পৌর সদরের তেজ বাপের গোবাড়ির পাশে ব্রিজের নীচে বাবলুর মরদেহ পাওয়া যায়।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল ইসলাম জানান, বাবলু সন্দ্বীপ থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সন্দ্বীপ থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। নিজেদের মধ্যে কোন্দলের জের ধরেই এ হত্যাকাণ্ড হয়েছে।

বাবলু মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে বলেও তিনি জানান।সুত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!