1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
চট্টগ্রামে ৩ বাহনের সংঘর্ষে নিহত বেড়ে ৬ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

চট্টগ্রামে ৩ বাহনের সংঘর্ষে নিহত বেড়ে ৬

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ৯০ বার পড়া হয়েছে

 

বন্দরনগরীর চন্দনাইশে একটি যাত্রী বাহী পিকআপ ও পণ্যবাহী মিনি ট্রাককে হানিফ পরিবহনের একটি বাস ওভারটেক করার সময় সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। এতে কমপক্ষে আরো ১৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কে উপজেলার হাসিমপুর এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

চন্দনাইশ থানার উপ পুলিশ পরিদর্শক দোলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় নিহত হয়েছে, ফরিদ উদ্দিন, নয়নতারা, হাজেরা খাতুন, আল আমিন, আবদুল মতলব ও মনির আহমেদ। আহতদের প্রথমে দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চন্দনাইশের দোহাজারী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ জানান, বিকেলে একটি যাত্রী বাহী পিকআপ ও পণ্যবাহী মিনি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাস। এ সময় তিনটি বাহনের সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপের পাঁচ যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতাল নেয়ার পথে মারা যান আরো একজন।

এ ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ দুর্ঘটনাকবলিত তিনটি যান উদ্ধার করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft